ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

পাকিস্তান মিশনের তিন কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ, দু’জন বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১ ২৬৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সেনা গোয়েন্দা ও দিল্লি পুলিশ যৌথ অভিযান চালিয়ে পাকিস্তান মিশনের তিনজন কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির প্রমাণ পেয়েছে। চুরি করা গোপন নথি পাচারের চেষ্টা করছিলেন পাকিস্তান মিশনের ওই কর্মীরা।

এ ঘটনার জেরে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনাপূর্ণ সম্পর্ক আরো খারাপের দিকে যেতে পারে। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, আইএসআই-এর সঙ্গে সরাসরি সম্পর্ক আছে আবিদ হুসেইন, তাহির খান এবং জাভেদ হুসেইনের।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  থেকে দুই ব্যক্তিকে বহিষ্কার করে সোমবার সকালের মধ্যে দেশ ছেড়ে চলে যেতে বলা হয়েছে। এর আগে ২০১৬ সালে পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করেছিল ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আরো জানিয়েছে, কূটনৈতিক মিশনের সদস্য হিসেবে তাদের অবস্থানের সঙ্গে সামঞ্জস্যহীন কার্যকলাপে লিপ্ত হওয়ার জন্য সরকার তাদের দু’জনকে অবাঞ্ছিত ঘোষণা করেছে এবং ২৪ ঘণ্টার মধ্যে তাদের ভারত ছেড়ে চলে যেতে বলা হয়েছে।

এদিকে পাকিস্তান তার মিশনের কর্মীদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগকে ‘মিথ্যা’ ও ভিত্তিহীণ উল্লেখ করেছে। সেই সঙ্গে অভিযোগ প্রত্যাখ্যান করে তাদের বহিষ্কারকে কূটনৈতিক সম্পর্কিত ভিয়েনা কনভেনশন লঙ্ঘন হিসেবেও অভিহিত করেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তান মিশনের তিন কর্মীর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ, দু’জন বহিষ্কার

আপডেট সময় : ০৬:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১