ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, ৩ নবজাতকের মৃত্যু পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন নিষেধাজ্ঞার হুমকির জবাবে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের জবানবন্দি গ্রহণে গুরুতর ত্রুটি ১৬ বছর পর উচ্চ আদালতের পদক্ষেপ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ২৯২ বার পড়া হয়েছে

ভারত পাকিস্তান সীমান্ত। প্রতীকী ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাশ্মীর হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। এই ধারাবাহিকতায় পাকিস্তানি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারিতে গড়ালো। ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য বিভাগ শুক্রবার (২ মে) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। খবর ভারতীয় সংবাদমাধ্যমের।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানে উৎপন্ন বা সেখান থেকে কেবল রফতানিকৃত যে কোনও পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করছে ভারত সরকার। অবাধ আমদানি বা অন্য কোনও শর্তের আওতায় আমদানিযোগ্য হলেও পরবর্তী নির্দেশনা দেওয়ার আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

এই নিষেধাজ্ঞার সঙ্গে রাষ্ট্রীয় নিরাপত্তা জড়িত দাবি করে বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারত সরকারের অনুমোদন ব্যতীত এই আদেশে কোনও ব্যতিক্রম হবে না।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে একজন নেপালি পর্যটক ও একজন স্থানীয় ঘোড়া চালকও ছিলেন। এ হামলার সঙ্গে পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীর যোগসূত্রের অভিযোগ সামনে আসার পর দুই দেশের মধ্যে তিক্ততা আরও বেড়ে যায়।

হিমালয়ের পাদদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরকে নিজেদের দখলে নিতে ভারত ও পাকিস্তান উভয়ই মরিয়া। এ অঞ্চল নিয়ে ইতোমধ্যে একাধিক যুদ্ধ, সশস্ত্র বিদ্রোহ এবং কূটনৈতিক সংঘর্ষ হয়েছে।

ভারত হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। তারা বরং পাল্টা দাবি করেছে যে, হামলার পেছনে ভারতের ষড়যন্ত্র রয়েছে। তাদের কাছে পাকিস্তানে ভারতের সম্ভাব্য সামরিক হামলার বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যও রয়েছে বলে তারা দাবি করছে।

সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিয়েছে ভারত। ইন্দাস নদীর জলবণ্টন চুক্তি থেকে বেরিয়ে যাওয়া, পাকিস্তান মিশনের সামরিক পরামর্শকদের দেশত্যাগের আদেশ, বিমান চলাচলে বিধিনিষেধের পর এবার আমদানিতে নিষেধাজ্ঞা জারি করলো দিল্লি।

জবাবে পাকিস্তানও একাধিক পাল্টা ব্যবস্থা নিয়েছে। সীমান্ত বাণিজ্য বন্ধ, ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞা, ভারতীয় কূটনীতিক বহিষ্কারসহ আরও পদক্ষেপের ঘোষণা দিয়েছে। পাশাপাশি ইসলামাবাদ হুঁশিয়ারি দিয়েছে যে, নদীর পানি প্রবাহ বন্ধ করতে ভারতের প্রচেষ্টা যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০৮:৩৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫