ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকাকে হারানো উচিত: মাশরাফি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকাকে হারানো উচিত: মাশরাফি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের খেলার জন্য ‘ডি’ গ্রুপের শক্তিশালী দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মধ্যে একটি দলকে হারানোর সামর্থ্য বাংলাদেশের আছে বলে মনে করেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা ছাড়াও নিজেদের গ্রুপে নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ। যেহেতু গ্রুপ থেকে দু’টি দল সুপার এইটে খেলার টিকিট পাবে, এজন্য নিশ্চিন্তে পরের রাউন্ডে জায়গা করে নিতে তিনটি জয় দরকার টাইগারদের।

আজ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন মিলনায়তনে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলনের পর মাশরাফি বলেন, ‘আমাদের দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকাকে হারানোর সামর্থ্য আছে। তাই আমি মনে করি আমাদের দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার বিপক্ষে জয় পাওয়া উচিত। আমাদের অন্তত ঐ দু’দলের একটিকে হারানো উচিত।’

শ্রীলংকার বিপক্ষে ১৬টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়ে পাঁচটি জিতেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮টি ম্যাচ খেলে কখনও জিততে পারেনি টাইগাররা।

মাশরাফি আরও বলেন, ‘আমরা কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এ্যাওয়েতে সিরিজ জিতেছিলাম, যদিও সেটা ওয়ানডে সিরিজ ছিলো। আমরা যখন ওয়ানডেতে জিততে পেরেছি, তাও আবার তাদের মাটিতে, তাহলে কেন তাদের টি-টোয়েন্টিতে হারানো কঠিন হবে?’

নেপাল ও নেদারল্যান্ডসের মতো সহযোগী দলের কাছে বাংলাদেশ হারের লজ্জা পড়বে না বলে বিশ্বাস করেন দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি।

তিনি বলেন, ‘আমার একটা অভিজ্ঞতা আছে, আমরা যখন সহযোগী দেশগুলোর বিপক্ষে খেলি তখন দেশের জনগণ অনেক বেশি উদ্বিগ্ন থাকে। তবে আপনি যদি তাদের কাছে হেরে যাবার ভয়ে থাকেন, তাহলে সেটি ভাল হবে না। আমি যা মনে করি, আমাদের অবশ্যই দক্ষিণ আফ্রিকা এবং শ্রীলংকার মধ্যে একটি দলকে এবং তারপর দু’টি সহযোগী দেশকে হারাতে হবে। আমরা যদি পরের রাউন্ডে যেতে চাই, তাহলে আমাদের ভালো পারফরমেন্স করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকাকে হারানো উচিত: মাশরাফি

আপডেট সময় : ১১:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪