ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আশঙ্কাজনক আরও ২ তুরস্কে ন্যাটোর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা: যা জানা গেছে ইরানের হামলার মুখে ঘাঁটি ছেড়ে লুকিয়ে পড়ছেন হাজারো মার্কিন সেনা মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যাবেন প্রধানমন্ত্রী ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত হরমুজ সংকটে তেলের দাম আবার ১০০ ডলারের ওপরে বিয়ের শোভাযাত্রা থেকে লাশের মিছিল, স্ত্রী-সন্তানসহ ৯ স্বজন হারিয়ে স্তব্ধ জনি

তীব্র তাপপ্রবাহ : সোমবার থেকে রাজ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটির নির্দেশ মুখ্যমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩ ২২৯ বার পড়া হয়েছে

ফাইল ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, সোমবার থেকে রাজ্যের সব সরকারি, বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলছেন তিনি। মানুষের স্বার্থে এই পদক্ষেপ

অনলাইন ডেস্ক

সোমবার থেকে রাজ্যের সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, শনিবার পর্যন্ত চলবে এই ছুটি। শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করছে রাজ্য সরকার। রাজ্যে তাপপ্রবাহ চলছে। তা থেকে পড়ুয়াদের বাঁচানোর জন্যই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।

রবিবার মুখ্যমন্ত্রী বলেন, সোমবার থেকে সরকারি, বেসরকারি স্কুলে ছুটি ঘোষণা করতে বলছি। মানুষের স্বার্থে একটা ব্যবস্থা করতে হবে না? সোম থেকে শনি সব সরকারি এবং বেসরকারি স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করছি ছুটি দিতে। সরকার বিজ্ঞপ্তি জারি করবে।

কলকাতাসহ গোটা দক্ষিণবঙ্গে সোমবার থেকে আগামী পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। শহরের সর্বনিম্ন তাপমাত্রা শনিবার ছিল ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস, তা-ও স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। রবিবার তাপমাত্রা ২৯ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

শনিবারও শহরে তাপপ্রবাহ হয়নি। রবিবার তাপপ্রবাহের সম্ভাবনা নেই হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। তবে দক্ষিণের বাকি তিন জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় রবিবারও তাপপ্রবাহ হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তীব্র তাপপ্রবাহ : সোমবার থেকে রাজ্যে সকল শিক্ষা প্রতিষ্ঠান ছুটির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আপডেট সময় : ০৯:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৬ এপ্রিল ২০২৩