ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, ৩ নবজাতকের মৃত্যু পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন নিষেধাজ্ঞার হুমকির জবাবে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের জবানবন্দি গ্রহণে গুরুতর ত্রুটি ১৬ বছর পর উচ্চ আদালতের পদক্ষেপ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী

তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি মূল্য ২ কোটি ৭৬ লাখ টাকা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে

তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি মূল্য ২ কোটি ৭৬ লাখ টাকা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিশেষ সুবিধাসম্পন্ন সম্ভাব্যভাবে বুলেটপ্রুফ টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের গাড়িটি দেশে এসে পৌঁছেছে। ইতোমধ্যে গাড়িটির রেজিস্ট্রেশন ও ফিটনেস অনুমোদনও সম্পন্ন হয়েছে। শুল্ক, ভ্যাট ও সব ধরনের কর পরিশোধের পর গাড়িটির মোট মূল্য দাঁড়িয়েছে ২ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ১১২ টাকা। দলীয় সূত্রে বলা হচ্ছে, গাড়িটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার জন্য সংগ্রহ করা হয়েছে।

বিআরটিএ সূত্র জানায়, গত মঙ্গলবার টয়োটা কোম্পানির তৈরি ল্যান্ড ক্রুজার প্রাডো এলসি ২৫০ মডেলের হার্ড জিপটির রেজিস্ট্রেশন দেওয়া হয়। সাদা রঙের সাত আসনের এই জিপটি সরাসরি বিএনপির নামে নিবন্ধন করা হয়েছে। রেজিস্ট্রেশন ঠিকানা হিসেবে দলটির কেন্দ্রীয় কার্যালয়—২৮/১ নয়াপল্টন—ব্যবহার করা হয়েছে।

২ হাজার ৮০০ সিসির এ জিপটি চলতি বছর জাপানে তৈরি হলেও এটি আমদানি করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ভেলোস অটোমোটিভ এক্সপোর্টিং এলএলসি থেকে। গাড়িটি দেশে এনেছে তেজগাঁও শিল্পাঞ্চলের এশিয়ান ইমপোর্টস লিমিটেড।

আমদানিকৃত নথি অনুযায়ী, গাড়িটির ঘোষিত মূল্য ছিল ৩৭ হাজার মার্কিন ডলার। তবে কাস্টমস কর্তৃপক্ষ এর মূল্যায়ন করেছে ৪১ হাজার ডলার হিসেবে। এনবিআর প্রতি ডলার ১২২ টাকা ৪১ পয়সা ধরে শুল্কায়ন করায় গাড়িটির ভিত্তিমূল্য দাঁড়ায় ৪৫ লাখ ২৯ হাজার ১৭০ টাকা। আর শুল্ক, ভ্যাট ও অন্যান্য কর বাবদ পরিশোধ করতে হয়েছে ২ কোটি ৩১ লাখ ১৬ হাজার ৯৪২ টাকা।

রেজিস্ট্রেশনের দিনই গাড়িটির ফিটনেস অনুমোদন দেন ঢাকা মেট্রো–১ সার্কেলের মোটরযান পরিদর্শক সাবিকুন নাহার, যার মেয়াদ থাকবে ২০২৯ সালের ডিসেম্বর পর্যন্ত। তবে ট্যাক্স টোকেন ইস্যু করা হয়েছে এক বছরের জন্য।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের জুন ও অক্টোবর মাসে পৃথক অনুমতিপত্র দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী প্রচারের নিরাপত্তার জন্য দুটি বুলেটপ্রুফ গাড়ি আমদানির অনুমতি দেয়। তবে নতুন এ গাড়িটি সেই অনুমোদিত গাড়িগুলোর অন্তর্ভুক্ত কি না, কিংবা এটি তারেক রহমানের জন্যই কিনা এবং এতে বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য রয়েছে কি না—এসব বিষয়ে বিএনপির পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

তারেক রহমানের জন্য বুলেটপ্রুফ গাড়ি মূল্য ২ কোটি ৭৬ লাখ টাকা

আপডেট সময় : ০১:০০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫