ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

ঢাকা-বেইজিং যৌথ টিকা উৎপাদনের চুক্তি সই সোমবার

ভয়েস রিপোর্ট
  • আপডেট সময় : ১০:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ৩৩৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

টিকা উৎপাদনের খাতায় নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। অর্থ-সামাজিক উন্নয়নেরই অন্যতম স্মারকে পরিণত হবে টিকা উৎপাদনের এই চুক্তি। ঢাকা-বেইজিং টিকা উৎপাদনের বিষয়টি নিয়ে আগেই দফায় দফায় আলোচনা হয়েছে। ঢাকায় যে প্রতিষ্ঠান টিকা উৎপাদন করবে তাও নির্ধারিত

করেছে সরকার। সোমবারের চুক্তির পরই জোরকদমে উৎপাদন শুরুর বিষয়টি এগিয়ে নিতে প্রস্তুত সংশ্লিষ্ট বাংলাদেশি প্রতিষ্ঠান।

যৌথভাবে করোনার টিকা উৎপাদনের জন্য চীনের সিনোফার্মের সঙ্গে বাংলাদেশের ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের সমঝোতা স্মারক (এমওইউ) সোমবার ঢাকায় সই হতে যাচ্ছে। ইনসেপ্টা চীন থেকে টিকা তৈরির কাঁচামাল এনে তা বাংলাদেশে বোতলজাত ও বাজারজাত করবে। এতে

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অনুমোদিত করোনা প্রতিরোধক টিকাটি অপেক্ষাকৃত কম দামে বাংলাদেশে সহজলভ্য হবে বলে আশা করা হচ্ছে।

সোমবার বেলা ৩টায় রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) মিলনায়তয়নে চুক্তি সইয়ের প্রস্তুতি নেয়া হয়েছে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী

জাহিদ মালিক, বিদেশ মন্ত্রী ড. আব্দুল মোমেন, চীনের রাষ্ট্রদূত লি জিমিংসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

চীনের উপ-রাষ্ট্রদূত হুয়ালং ইয়ান ফেসবুকে দেওয়া এক পোস্টে জানিয়েছিলেন, করোনার টিকা যৌথভাবে উৎপাদনে চীনের গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) কোম্পানিগুলো বাংলাদেশি

অংশীদারদের সঙ্গে কাজ করছে। চীন এখন পর্যন্ত প্রায় ১০০টি দেশে টিকা সরবরাহ করেছে। এ ছাড়া কোভেক্সকে (ডব্লিউএইচও পরিচালিত) প্রথম চালানে এক কোটি ডোজ টিকা দেয়া হচ্ছে।

বিশ্বের অনেক উন্নয়নশীল দেশ করোনাভাইরাসের প্রতিষেধক হিসেবে চীনের কাছ থেকেই টিকার প্রথম চালান পেয়েছে। চীন অনেক উন্নয়নশীল দেশের সঙ্গে যৌথভাবে টিকার গবেষণা ও উন্নয়ন

কাজ করেছে এবং যৌথ উৎপাদনে গিয়েছে। এ ছাড়া টিকার তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে অনেক বিদেশী কোম্পানিকে চীন সহায়তা দিয়েছে। চীনা টিকাগুলো নিরাপত্তা ও কার্যকারিতার

দিক থেকে ব্যাপকভাবে স্বীকৃতি পেয়েছে। এ সব টিকা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে সুনাম অর্জন করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঢাকা-বেইজিং যৌথ টিকা উৎপাদনের চুক্তি সই সোমবার

আপডেট সময় : ১০:১৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১