ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

টাইমসের প্রতিবেদন প্রসঙ্গ, বাংলাদেশে উগ্রপন্থার ঠাঁই নেই : তথ্য উপদেষ্টা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫ ২২৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থীদের উত্থানের আশঙ্কা করে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাছুম মিয়ার কবর জিয়ারত এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের আসেন উপদেষ্টা।

বুধবার কর্মসূচি পালন শেষে সাংবাদিকদের তথ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশে কানোভাবেই উগ্রপন্থার অবস্থান হবে না। উগ্রবাদ উত্থানের শঙ্কা, প্রতিবেদনকে বিভ্রান্তিকর বলছে সরকার।

তথ্য উপদেষ্টা বলেন, ড. ইউনূসের নেতৃত্ব বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের জন্য কাজ করা হচ্ছে। নির্বাচনের মাধ্যমে যথাসময়ে যাতে বাংলাদেশকে গণতান্ত্রিক রূপান্তরে ভূমিকা রাখা সম্ভব হয়, সেটাই আমাদের একমাত্র চাওয়া।

কোনোভাবেই উগ্রপন্থার অবস্থান বাংলাদেশে হবে না। আমরা যদি দেখি যে আলোচনা এবং সতর্কতার মাধ্যমে সমাধান হচ্ছে না, তাহলে শিগগিরই কঠোর অবস্থানে যাবে সরকার। বর্তমান প্রেক্ষাপটে সুযোগ অনেকেই পেয়েছেন, সুযোগের সদ্ব্যবহার না করে দুর্ব্যবহার করলে আমরা অবশ্যই হার্ডলাইনে যাব।

বাংলাদেশে ধর্মীয় উগ্রবাদীদের উত্থানের শঙ্কা প্রকাশ করে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন প্রভাবশালী পত্রিকা দ্য নিউইয়র্ক টাইমস। গত সোমবার রাতে পত্রিকাটি অনলাইনে সংবাদ প্রকাশ করে। প্রতিবেদনটির বিষয়ে মাহফুজ আলম বলেন, নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে তারা বলছে, বাংলাদেশের চরমপন্থা বা উগ্রপন্থার সুযোগ তৈরি হয়েছে নতুন পরিস্থিতি এবং হাসিনা চলে যাওয়ার কারণে।

আমরা বলতে চাই, এমন কোনো সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। আমাদের সরকারের তরফে অবস্থান হচ্ছে, এমন সুযোগ কাউকে নিতে দেওয়া হবে না। বরং বাংলাদেশের যে গণতান্ত্রিক ব্যবস্থা রয়েছে, সেটির সুরক্ষা এবং গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টাইমসের প্রতিবেদন প্রসঙ্গ, বাংলাদেশে উগ্রপন্থার ঠাঁই নেই : তথ্য উপদেষ্টা

আপডেট সময় : ০৪:৪১:০২ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫