ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক সংস্কার পরিষদের সাংবিধানিক অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের প্রতিবেশীদের উসকে দিতে ‘ভুয়া ড্রোন’ কৌশল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা

চতুর্থ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৩.৩৫%, সামগ্রিক বছরে ৩.৬৯%

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৫৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে

চতুর্থ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৩.৩৫%, সামগ্রিক বছরে ৩.৬৯%

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
চলতি ২০২৪-২৫ অর্থবছরে দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগের অর্থবছর ২০২৩-২৪-এ প্রবৃদ্ধি ছিল ৪ দশমিক ২২ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩.৬৯%, বড় ধাক্কা সেবা খাতে

২০২৪-২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২ দশমিক ১৪ শতাংশ। বৃহস্পতিবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত সাময়িক হিসাব অনুযায়ী, চলতি মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০১ বিলিয়ন টাকা। গত অর্থবছরের একই সময়ে এ আকার ছিল ১৩ হাজার ১৭৭ বিলিয়ন টাকা।

বিবিএস জানায়, চলতি অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১ দশমিক ৯৬%, ৪ দশমিক ৪৮% ও ৪ দশমিক ৮৬%। অন্যদিকে ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে প্রবৃদ্ধির হার ছিল ৫ দশমিক ৮৭%, ৪ দশমিক ৪৭% ও ৪ দশমিক ৬২%।

চার প্রান্তিকের সম্মিলিত হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে স্থির মূল্যে জিডিপির বার্ষিক প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।

অর্থনীতিবিদরা বলছেন, বৈদেশিক মুদ্রার সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং বিনিয়োগে স্থবিরতা সামগ্রিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করেছে। বিশেষ করে সেবা ও কৃষি খাতের মন্থর গতি এ প্রবৃদ্ধি কমার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে কৃষি, শিল্প ও সেবা—তিনটি প্রধান খাতেই প্রবৃদ্ধি কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ধাক্কা লেগেছে সেবা খাতে। ২০২৪-২৫ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ চূড়ান্ত হিসাব প্রকাশ করেছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে দেশের জিডিপির প্রবৃদ্ধি ছিল ৪.২২ শতাংশ।

২০২৪-২৫ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারের সাময়িক হিসাব অনুযায়ী চলতি মূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ১৪ হাজার ৪০১ বিলিয়ন টাকা), ২০২৩-২৪ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে যা ছিল ১৩ হাজার ১৭৭ বিলিয়ন টাকা)। পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্য ২০২৪-২৫ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ৩৫ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে যা ছিল ২ দশমিক ১৪ শতাংশ। ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে প্রথম তিন কোয়ার্টারে প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে যথাক্রমে ১ দশমিক ৯৬ %, ৪ দশমিক ৪৮% ও ৪ দশমিব ৮৬%, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারে যা ছিল যথাক্রমে ৫ দশমিক ৮৭%, ৪ দশমিক ৪৭% ও ৪ দশমিক ৬২%। চার কোয়ার্টারের সম্মিলিত হিসাবে ২০২৪-২৫ অর্থবছরে স্থির মূল্যে স্থূল দেশজ উৎপানের  প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬৯ শতাংশ।

কৃষি খাতঃ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ৩ দশমিক ০১ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে যা ছিল ৪ দশমিক ১১ শতাংশ । ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ০ দশমিক ৬২%, ৪ দশমিক ০৯% ও ৪ দশমিক ০২% যা ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়িয়েছে যথাক্রমে ০ দশমিক ৭৬%, ১ দশমিক ২৫% ও ২ দমমিক ৪২%।

শিল্প  খাতঃ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪ দশমিক ১০ শতাংশ, ২০২৩-২৪ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে যা ছিল ১ দশমিক ০৮ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৭.৭৮%, ১.০৪% ও ৪.৫৫% যা ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়িয়েছে যথাক্রমে ২.৪৪%, ৭.১০% ও ৬.৯১%।

সেবা  খাতঃ পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে স্থির মূল্যে ২০২৪-২৫ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ২.৯৬%, ২০২৩-২৪ অর্থবছরের ৪র্থ কোয়ার্টারে যা ছিল ৩.৬১%। ২০২৩-২৪ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৫.৫২%, ৭.১০% ও ৪.৩১% যা ২০২৪-২৫ অর্থবছরে দাঁড়িয়েছে যথাক্রমে ২.৪১%, ৩.৭8% ও ৫.৮৮%।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

চতুর্থ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ৩.৩৫%, সামগ্রিক বছরে ৩.৬৯%

আপডেট সময় : ০৭:৫৬:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫