ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান গবেষণায় সরকারের বড় উদ্যোগ, গবেষকদের জন্য ৫-২৫ লাখ টাকা অনুদান ইসরায়েলজুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র বৃষ্টি, সতর্কসংকেতে থমথমে পরিস্থিতি ২২ দিনে চট্টগ্রামে ২৫ জাহাজ থেকে বিভিন্ন ধরনের জ্বালানি পণ্য খালাস জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কায় মালিকরা বাহরাইনে বিস্ফোরণ: ইরান নয়, যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র, রয়টার্সের বিশ্লেষণে চাঞ্চল্যকর তথ্য মেঘনার বুকে জেগে ওঠা স্বপ্ন, লাখো মানুষের কর্মসংস্থানের নতুন ঠিকানা দেশের প্রায় ১০ কোটি মানুষ এখনও নিরাপদ পানির বাইরে, পানি দিবসে বার্তা ইসরায়েলি শহর ও উপসাগরীয় ঘাঁটিতে ইরানের হামলা, আইআরজিসির দাবি নিহত ২০০ ছড়িয়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে ফরিদপুর, বিপাকে পেঁয়াজ চাষিরা সড়কে পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, মানবিকতায় নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী

ঘুমন্ত মা-ছেলেকে পিটিয়ে হত্যা!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩ ২১৭ বার পড়া হয়েছে

ঘুমন্ত অবস্থায় মা-ছেলেকে পিটিয়ে হত্যা, আটক ২

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি

প্রবাসীর স্ত্রী-সন্তানকে ঘুমন্ত অবস্থায় পিটিয়ে হত্যা। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার পাঁচরা এলাকায় এ ঘটনা।
নিহত নিপা আক্তার (২৭) ও তার ছেলে বছরের শিশু আলী হাসান মুজাহিদকে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিপার স্বামী আনোয়ার হোসেন সংযুক্ত আরব-আমিরাতে প্রবাসী।

স্থানীদের বরাতে পুলিশ জানায়, প্রবাসী আনোয়ার হোসেনের পরিবারের সঙ্গে তার ভাই মীর হোসেনের দীর্ঘদিন ধরে জমিসহ নানা বিষয় নিয়ে বিবাদ চলছিল। এর জেরে মঙ্গলবার রাত দুইটার দিকে মীর হোসেনের ছেলে মীর হাসান শুভ ও আবদুল্লাহ শাহেদ চাচা আনোয়ার হোসেনের ঘরে ঢুকে কাঠের গুঁড়ি দিয়ে ঘুমন্ত অবস্থায় মা ও ছেলেকে আঘাত করেন।

এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে মীর হোসেন তার পরিবারের লোকজন পালিয়ে যায়।

নিহত নিপার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন এবং নিহত আলী হাসান মুজাহিদের পেটে কাটা ও আঘাতের চিহ্ন থাকার কথা জানায় চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আলী আশ্রাফ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, কলহ থেকে এই হত্যাকাণ্ড হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঘুমন্ত মা-ছেলেকে পিটিয়ে হত্যা!

আপডেট সময় : ০২:২৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩