ঢাকা ০১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কয়েকটি তেলের জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে, রেশনিং তুলে নেওয়ার ঘোষণা বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী

গজায় অব্যাহত ইসরায়েলি গণহত্যা, ডিআরইউ’র প্রতিবাদ ও নিন্দা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫ ২০২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কার্যনির্বাহী কমিটির সভায় গাজাবাসীর পরিত্রাণ চেয়ে বিশেষ মোনাজাত করা হয়ম। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। পাশাপাশি জাতিসংঘ ও ওআইসিসহ সারা বিশ্বের সকল মানুষকে ইসরায়েলের এই গণহত্যা বন্ধের জন্য সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়েছে ডিআরইউর পক্ষ থেকে।

সোমবার এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, ইসরায়েলের এই আগ্রাসন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিশ্বের অসংখ্য দেশ, এমনকি যুক্তরাষ্ট্রেও ইসরায়েলের এই নৃশংস হামলার বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। ইসরায়েলকে এই হামলা বন্ধ করতে হবে। সেজন্য মুসলিম দেশসহ বিশ্বের সকল মানুষকে এগিয়ে আসতে হবে।

ডিআরইউ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যা ও হামলার প্রতিবাদ জানাচ্ছে এবং ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়েছে।

জাতিসংঘ ও ওআইসিকে এই গণহত্যার বিষয়ে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, জাতিসংঘ ও ওআইসি আসলে কী করছে? তারা যদি ফিলিস্তিনের পেছনে দাঁড়িয়ে কোনো কার্যকর ব্যবস্থা নিতো তাহলে হাজার হাজার মানুষকে প্রাণ দিতে হতো না।

প্রসঙ্গত, রোববার (৬ এপ্রিল) রাতে অনুষ্ঠিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির ৭ম কার্যনির্বাহী কমিটির সভায় এই নিন্দা প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়। সভায় সহ-সভাপতি গাযী আনোয়ারের পরিচালনায় ইসরায়েলি হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গজায় অব্যাহত ইসরায়েলি গণহত্যা, ডিআরইউ’র প্রতিবাদ ও নিন্দা

আপডেট সময় : ০৯:১৯:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫