ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

ইসির প্রতীক তালিকায় ফিরলো শাপলা কলি, পাচ্ছে এনসিপি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে

ইসির প্রতীক তালিকায় ফিরলো শাপলা কলি, পাচ্ছে এনসিপি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘ দাবির পর নির্বাচন কমিশনের (ইসি) প্রতীক তালিকায় ফিরেছে শাপলা কলি। নতুন করে তালিকায় অন্তর্ভুক্ত এ প্রতীকটি পেয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসি গেজেট প্রকাশ করে জানায়, শাপলা কলি প্রতীক যুক্ত হওয়ায় এখন মোট প্রতীকের সংখ্যা দাঁড়িয়েছে ১১৯।

শুরু থেকেই এনসিপি তাদের প্রতীক হিসেবে শাপলা দাবি করে আসছিল। কিন্তু ইসির পক্ষ থেকে বলা হয়, শাপলা প্রতীক তালিকায় না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়। এমন অবস্থায় এনসিপি বিধি সংশোধনের দাবি তোলে এবং একাধিকবার আবেদন করে। ইসির প্রাথমিক অস্বীকৃতির পরও দলটি অনড় অবস্থান নেয়।

এনসিপি নেতারা প্রকাশ্যে ঘোষণা দেন, শাপলা প্রতীক না পেলে তারা আন্দোলনে নামবেন। গত রোববার কিশোরগঞ্জে এক সভায় দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম হুঁশিয়ারি দেন, শাপলা প্রতীকের জন্য রাজপথে নামতে হলে, এনসিপি একই সঙ্গে এই স্বেচ্ছাচারী নির্বাচন কমিশন পুনর্গঠনের আন্দোলনেও যাবে।

এই চাপ ও ধারাবাহিক দাবির মুখে শেষ পর্যন্ত ইসির চেয়ারম্যান এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন পিছু হটে শাপলা কলি প্রতীককে পুনর্বহাল করে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি দুটি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসি। এর মধ্যে এনসিপিকে ৭ অক্টোবর পর্যন্ত বিদ্যমান ৫০টি প্রতীকের মধ্য থেকে বেছে নেওয়ার সময়সীমা দিয়েছিল কমিশন।

তবে দলটি কোনো প্রতীক না বেছে শাপলা প্রতীকের দাবিতে অটল থাকে। অবশেষে তাদের সেই দাবি মেনে নিল নির্বাচন কমিশন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ইসির প্রতীক তালিকায় ফিরলো শাপলা কলি, পাচ্ছে এনসিপি

আপডেট সময় : ০৫:৩৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫