ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বহুদলীয় গণতন্ত্র ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী ইরানের প্রতি মানবিক সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে চীন মার্কিন হামলার পরও খারগ দ্বীপ থেকে তেল রপ্তানি অব্যাহত: ইরান ডলার নয়, ইউয়ানে লেনদেন হলে খুলতে পারে হরমুজ প্রণালি আমিরাতের জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ৫০ হাজার কোটি টাকার পোলট্রি খাত ঝুঁকিতে, খামারিদের রক্ষায় ৬ দফা দাবি পেঁয়াজ-আলুর দামপতনে কৃষকের কান্না, `কৃষিপণ্য কমিশন গঠনের দাবি’ বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

অভিনেতা সতীশের শোককাতর স্ত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩ ২০৬ বার পড়া হয়েছে

সতীশের মৃত্যুতে অভিনেতার স্ত্রীকে চিঠি প্রধানমন্ত্রীর : ফাইল চিত্র।

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

হোলির দিন প্রয়াত হয়েছেন বর্ষীয়ান বলিউড অভিনেতা ও পরিচালক সতীশ কৌশিক। হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তা জানান তাঁর ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা অনুপম খের। তবে দিন কয়েকের মধ্যেই সতীশের মৃত্যু ঘিরে নানা রহস্য তৈরি হয়।

কখনও উঠে এসেছে টাকা পয়সার লেনদেন, আবার কখনও নারী যোগ, মাদক বিভিন্ন ধরনের তথ্য জানা যায়। তবে স্বামীর মৃত্যুর নিয়ে এই ধরনের জলঘোলা না করার অনুরোধ করেছেন স্ত্রী শশী কৌশিক। অভিনেতার এই আকস্মিক প্রয়াণে তাঁর স্ত্রীকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রয়াত অভিনেতার স্ত্রী ও তাঁর পরিবারের উদ্দেশে প্রধানমন্ত্রী লেখেন, ‘সতীশ কৌশিকের অকালমৃত্যুর কথা শুনে দুঃখ পেয়েছি। এই কঠিন সময়ে, আমি আপনাকে এবং আপনার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। প্রয়াত সতীশ কৌশিক এক জন বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি তার প্রতিভা দিয়ে ভারতীয় চলচ্চিত্রে অপরিসীম অবদান রেখেছেন।

এক জন মহান লেখক, অভিনেতা, পরিচালক এবং প্রযোজক হিসাবে কাজ করেছেন সকলকে মুগ্ধও কেরছেন। তাঁর কাজ জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে গিয়েছেন। তাঁর চলে যাওয়ার ক্ষতি ভাষায় প্রকাশ করা যায় না।’

প্রধানমন্ত্রীয় বার্তা পেয়ে অভিনেতার স্ত্রী শশী কৌশিক পাল্টা লেখেন, ‘শোকের মাঝে আপনার এই চিঠি মলমের মতো কাজ করেছে। দেশের প্রধানমন্ত্রী যখন প্রিয় জনের প্রয়াণে সমবেদনা জানান, তখন সেই দুঃখকে মোকাবেলা করার আলাদা শক্তি আসে। আমার পক্ষ থেকে, আমাদের কন্যা বংশিকা, আমাদের পুরো পরিবার এবং সতীশের সব ভক্তর পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই।’ সূত্র আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অভিনেতা সতীশের শোককাতর স্ত্রীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি

আপডেট সময় : ১১:২৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩