ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ

অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ করবে না ফেসবুক-ইনস্টাগ্রাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন প্রযুক্তি ডেস্ক

ব্যবহারকারীদের আগ্রহ ও চাহিদা বুঝে বিজ্ঞাপন প্রচার করে ফেসবুক ও ইনস্টাগ্রাম। ব্যবহারকারীর অবস্থানসহ ইন্টারনেট ব্যবহারের ইতিহাস নিয়মিত সংগ্রহ করে মেটার মালিকানাধীন অ্যাপ দুটি। তবে এবার ব্যবহারকারীদের অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ না করার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম।

এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা চাইলেই নিজ ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখতে পারবেন। ফলে অ্যাপের তথ্য কাজে লাগিয়ে বিজ্ঞাপন প্রচার করতে পারবে না মেটা। প্রাথমিকভাবে শুধু ইউরোপে এ সুবিধা ব্যবহার করা যাবে।

মেটার তথ্য মতে, নতুন এ সুবিধা চালুর ফলে ফেসবুক ও ইনস্টাগ্রামের তথ্য সংগ্রহের কার্যক্রম আংশিক বা পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারীরা। তবে এ সুবিধা চালুর প্রক্রিয়া একটু জটিল। ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে থেকে তথ্য সংগ্রহ কার্যক্রম বন্ধ রাখতে প্রথমে মেটার ইন-অ্যাপ অ্যাক্টিভিটি বিভাগে বিজ্ঞাপন বিষয়ে অভিযোগ করতে হবে। এরপর ব্যবহারকারীদের অভিযোগ যাচাই করে এ সুবিধা চালু করা হবে।

সম্প্রতি ফেসবুক ও ইনস্টাগ্রামের গোপনীয়তা ও ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ে আপত্তি জানিয়ে মেটাকে বড় অঙ্কের জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়ন। শুধু তা-ই নয়, আয়ারল্যান্ডের ডেটা সুরক্ষা কমিশনও মেটাকে জরিমানা করেছে। মূলত এসব কারণেই ফেসবুক ও ইনস্টাগ্রামের তথ্য সংগ্রহ কার্যক্রমে ব্যবহারকারীদের মতামতকে প্রাধান্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেটা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অনুমতি ছাড়া তথ্য সংগ্রহ করবে না ফেসবুক-ইনস্টাগ্রাম

আপডেট সময় : ০৬:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩