ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

১৯টি প্রতারণার মামলার আসামী কুষ্টিয়ার চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫ ৩২৯ বার পড়া হয়েছে

১৯টি প্রতারণার মামলার আসামী কুষ্টিয়ার চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তার বিরুদ্ধে অন্তত ১৯টি প্রতারণার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। কিন্তু তারপরও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে অপর একটি প্রতারণা মামলায় মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে অবৈধভাবে চাল মজুদ করে বাজারে অস্থিরতা সৃষ্টির অভিযোগে তৎকালীন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ
বাংলাদেশ রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুর রশিদ ও সাধারণ সম্পাদক লায়েক আলীকে গ্রেফতারের নির্দেশ দেন।

প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎসহ পাওনা টাকা ফেরত চাওয়ায় পাওনাদারকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানোর অপরাধের অভিযোগ এনে আবদুর রশিদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা করে আকিজ অ্যাসেন্সিয়াল লিমিটেডের সহকারী জেনারেল ম্যানেজার তোফায়েল হোসেন।

মামলার অভিযোগে বলা হয়, আকিজ গ্রুপের সঙ্গে চাল ব্যবসায়ী আবদুর রশিদের ব্যবসায়িক লেনদেন ছিল। তিনি প্রতারণা করে প্রায় সাড়ে ৫৩ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে। শনিবার বিকেলে আকিজ গ্রুপের এক কর্মকর্তা বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। বিকেলে কুষ্টিয়া শহরের বটতৈল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, রাত হয়ে যাওয়ায় আবদুর রশিদকে থানা হাজতে রাখা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতে নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১৯টি প্রতারণার মামলার আসামী কুষ্টিয়ার চাল ব্যবসায়ী রশিদ গ্রেপ্তার

আপডেট সময় : ০২:৪৫:১৭ অপরাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫