ঢাকা ০১:০৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে

সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্ত হত্যা থামছেই না। সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর (১৯) এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর আনুমানিক ১২টার দিকে আশিকুর দমদমা সীমান্তের ১২৬০ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব-পিলার থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট এলাকায় লাকড়ি সংগ্রহ করতে যান।

এ সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে তিনি নিহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। তার মরদেহ বর্তমানে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

একই সময়ে দমদমা সীমান্তের কাছাকাছি ভারতের রাদনে এলাকায় মোশাঈদকে গুলি করে হত্যা করে বিএসএফ। নিহত মোশাঈদের মরদেহ বর্তমানে ভারতের টোকা ক্যাম্পে বিএসএফের হেফাজতে রয়েছে। বিএসএফ ক্যাম্প থেকে মোবাইল ফোনে বিজিবিকে জানানো হয়, একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিজিবির বরাত দিয়ে জানান, সীমান্তের ওপারে বিএসএফ ও খাসিয়াদের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আশিকুরের মরদেহ বাংলাদেশে আনা হলেও মোশাঈদের লাশ এখনও ভারতে রয়েছে। মরদেহটি দেশে ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে বিজিবির আলোচনা চলছে।

এই ঘটনায় সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত

আপডেট সময় : ০৫:১৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫