ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

সাবেক ভূমিমন্ত্রীর ড্রাইভারের বাড়িতে অভিযান, ২৩ বস্তা নথি জব্দ দুদকের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ২৪৪ বার পড়া হয়েছে

সাবেক ভূমিমন্ত্রীর ড্রাইভারের বাড়িতে অভিযান, ২৩ বস্তা নথি জব্দ দুদকের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চব্বিশের গণ-অভ্যুত্থানের বছর পেরিয়ে গেলেও পতিত সরকারের মন্ত্রী-এমপিদের নানা অপকর্মের আলামত এখন মিলছে বিভিন্ন সংস্থার তদন্তে।

বন্দর নগরী চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চরলক্ষ্যা শিকলবাহা এলাকায় রোববার ভোরে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রীর গাড়িচালকের বাড়িতে অভিযান চালিয়ে ২৩ বস্তা নথি জব্দ করে দুর্নীতি দমন কমিশন (দুদদক)।

দুদকের উপ-পরিচালক মশিউর রহমান সংবাদমাধ্যমকে জানান, সাইফুজ্জামান জাবেদের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক ইলিয়াসের শিকলবাহার বাড়িতে অর্থপাচার ও দেশিয় ব্যবসার বিভিন্ন নথিপত্র লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালায় দুদক।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় জাবেদের দুই মাস্টারমাইন্ড আরামিট পিএলসি’র এজিএম উৎপল পাল ও আরামিট থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজকে গ্রেফতার করে দুদক। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

দুদকের অভিযান হতে পারে সন্দেহে ইলিয়াস তার বাড়ি থেকে সব নথি সরিয়ে ওসমান তালুকদার নামের একজনের বাসায় রাখে দিয়েছিলো। পরে তালা ভেঙে ওই বাসা থেকে ২৩ বস্তা নথি জব্দ করে দুদক।

দুদক কর্মকর্তা আরও বলেন, এসব নথি বিদেশে টাকা পাচার ও বিভিন্ন ব্যবসা সংক্রান্ত। নথিগুলো পর্যালোচনা করে বিস্তারিত জানা যাবে।

চট্টগ্রামের প্রয়াত আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ চট্টগ্রাম-১৩ আসনে সংসদ সদস্য ছিলেন। তিনি ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী ও ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

গত বছরের ৭ অক্টোবর সাইফুজ্জামান ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয় আদালত। তার বিরুদ্ধে দেশ থেকে অর্থপাচার করে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক ভূমিমন্ত্রীর ড্রাইভারের বাড়িতে অভিযান, ২৩ বস্তা নথি জব্দ দুদকের

আপডেট সময় : ১২:৪১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫