ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

সন্ত্রাসীদের গুলিতে সেনা কর্মকর্তা ও ৩ সন্ত্রাসী নিহত

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৬:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২ ২৯৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি আইএসপিআর

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে জেএসএস সশস্ত্র সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনায় নিহত হন সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ও তিন সন্ত্রাসী। সেনাবাহিনীর বান্দরবান ব্রিগেড থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্তু লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) মূল দলের সশস্ত্র সন্ত্রাসীদের একটি দল রুমা উপজেলার বথিপাড়ায় চাঁদাবাজি করতে আসবে-এমন তথ্যের ভিত্তিতে রাইং খিয়াং লেক আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ বথিপাড়ায় যায়।

এসময় এলাকার একটি জুম ঘর থেকে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে হঠাৎ গুলি ছোড়ে। সেনা সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে তিন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় বাকি সন্ত্রাসীরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান। সন্ত্রাসীদের ছোড়া গুলি মাথায় লাগলে টহল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান। ফিরোজ নামের অপর এক সেনা সদস্যের ডান পায়ে গুলিবিদ্ধ হন।

আহত সেনা সদস্যকে সকালে রুমা থেকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ব্যবহৃত একটি এসএমজি, ২৭৫ রাউন্ড তাজা গুলি, তিনটি অ্যামোনিশন ম্যাগজিন, তিনটি গাদা বন্দুক, গাদা বন্দুকের পাঁচ রাউন্ড গুলি, চার জোড়া ইউনিফর্ম এবং চাঁদাবাজির নগদ ৫২,৯০০ টাকা উদ্ধার করা হয়। বর্তমানে সেনা টহল দল এলাকায় ব্যাপক তল্লাশি চালাচ্ছে এবং স্থানীয় ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সন্ত্রাসীদের গুলিতে সেনা কর্মকর্তা ও ৩ সন্ত্রাসী নিহত

আপডেট সময় : ০৬:২৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২