ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

লটারিতে স্ত্রী জিতলেন ১০ লাখ ডলার, খবর শুনে মারা গেলেন স্বামী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ১৯৯ বার পড়া হয়েছে

লটারিতে স্ত্রী জিতলেন ১০ লাখ ডলার, খবর শুনে মারা গেলেন স্বামী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক: পেনসিলভানিয়ার ক্যারন কাউফম্যান নামে ৬১ বছর বয়সী এক নারী লটারিতে ১০ লাখ ডলার জিতেছেন। এই খবর শুনে মারা গেলেন তার স্বামী। খবর- এপির।

এপির প্রতিবেদন অনুযায়ী, ঐ নারীর স্বামী ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। শয্যাশায়ী স্বামীর পাশে বসেই ক্যারন তাকে ১০ লাখ ডলারের লটারি জেতার সুখবর দেন। কিন্তু এর মাঝেই মারা যান তার স্বামী। শেষ হয়ে যায় তার দীর্ঘ ৩১ বছরের সংসার।

উফম্যান তার মেয়ে এবং নাতি-নাতনীদের সামনেই চেকটি নিয়েছেন।আর যে জায়গা থেকে তিনি লটারি কিনেছিলেন, সেই জায়গাতেই তাকে চেকটি দেওয়া হয়।

লটারি জেতার পর ক্যারন কাউফম্যান তার স্বামীকে বলেছিলেন, আমি তোমাকে বলেছিলাম আমি এক মিলিয়ন জিততে যাচ্ছি। আমি জানি না ও এটা বুঝতে পেরেছিল কি না, কারণ আমি জানতাম যে সময় প্রায় শেষ হয়ে এসেছে।

ঐ ডলার খরচের বিষয়ে ঐ নারী বলেন, নিজের কিছু ছোট ছোট ইচ্ছা রয়েছে। আর এ কারণে তিনি একটি লিস্ট তৈরি করেছেন। জীবনের বাকি সময়টা নাতি নাতনিদের সঙ্গেই আনন্দ করে কাটাবেন ভেবেছেন। তার ইচ্ছে রয়েছে গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরা। ডিজনিওয়ার্ল্ডও ঘুরতে যেতে চান একবার। তার মনের এই প্রত্যেকটা সুপ্ত ইচ্ছা তিনি পূরণ করবেন বলে জানিয়েছেন। নারীর কথায়, আমার এবং আমার স্বামীর একটি শখ ছিল, সেটা ঐ মাছ ধরা। আমার স্বামী এখন চলে গিয়েছেন। তাই আমার নাতিকে আঁকড়ে ধরেছি। এবার আমরা একসঙ্গে, গভীর সমুদ্রে মাছ ধরতে যাব।

কাউফম্যান এর আগেও স্ক্র্যাচ-অফ, ট্রিপ এবং অন্যান্য পুরস্কারেও বিপুল অর্থ জিতেছিলেন। সেই অর্থের পরিমাণ ছিল প্রায় ৬৫ হাজার মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

লটারিতে স্ত্রী জিতলেন ১০ লাখ ডলার, খবর শুনে মারা গেলেন স্বামী

আপডেট সময় : ০১:১৩:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪