ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

যুক্তরাষ্ট্র-ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি করতে প্রস্তুত জেলেনস্কি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্র-ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি করতে প্রস্তুত বলে জানিয়েছে জেলেনস্কি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি করতে সম্মত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হইচইপূর্ণ বৈঠকের একদিন পর শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বার্তায় বিষয়টি জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ওভাল অফিসে বৈঠকে বসেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও উপস্থিত ছিলেন।

বৈঠকের মধ্যদিয়ে ইউক্রেনের বিরল খনিজ নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি হওয়ার কথা ছিল। চুক্তি হলে ইউক্রেনের খনিজ সম্পদ পাবে যুক্তরাষ্ট্র। চুক্তির শর্তাবলী নিয়ে উভয় পক্ষ আগেই মতৈক্যে পৌঁছায়। তবে জেলেনস্কি ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছেন।

কিন্তু আলোচনা শুরুর পর কয়েক মিনিটের মধ্যে সাংবাদিকদের সামনেই তারা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে পূর্বনির্ধারিত যৌথ সম্মেলন বাতিল করা হয় এবং জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে বের করে দেয়া হয়।

হোয়াইট হাউস থেকে বের হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন ইউক্রেনীয় নেতা। লেখেন, ধন্যবাদ যুক্তরাষ্ট্র, আপনাদের সহায়তার জন্য ধন্যবাদ, এই সফরের জন্যও ধন্যবাদ।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও লেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কংগ্রেস ও আমেরিকান জনগণকে ধন্যবাদ। ইউক্রেনের ন্যায্যতা ও স্থায়ী শান্তি প্রয়োজন এবং আমরা ঠিক সেই লক্ষ্যেই কাজ করছি।

প্রায় একদিন পর শনিবার আরেক পোস্টে প্রেসিডেন্ট টাম্প ও মার্কিন জনগণকে ধন্যবাদ জানান বিশেষ করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের সহায়তার জন্য। সেই সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরে আগ্রহ প্রকাশ করে জানান, তিনি খনিজ চুক্তি স্বাক্ষর করতে প্রস্তুত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাষ্ট্র-ইউক্রেনের মধ্যে খনিজ চুক্তি করতে প্রস্তুত জেলেনস্কি

আপডেট সময় : ০৯:০৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫