ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

মাছের খনি পদ্মা: ১০ মণ ওজনের এক মাছ ৮০ হাজার টাকা

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৭:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১ ২৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

মাছের প্রাকৃতিক খনি পদ্মা। মাঝে মাঝেই পদ্মায় মৎস্যজীবীর জালে ধরা পড়ছে বিশাল আকৃতির মাছে। ২০ জুন পদ্মায় ধরা পড়ে ৭১ কেজি ওজনের বাঘাইড় মাছ। মাছটি বিক্রি হয় ৬৫ হাজার টাকায়। শুক্রবার পদ্মায় ধরা পড়ে ২২ কেজি ওজনের একটি পাঙ্গাস। মাছটি বিক্রি হয় ৩০

হাজার ৮০০ টাকায়। এর আগে ৯ জুলাই ১৩ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়ে। যেটি বিক্রি হয়েছে ৪৩ হাজার ৭২৫ টাকায়।

এবারে রবিবার ভোররাতে রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে ১০ মণ ওজনের একটি ‘শাপলা পাতা’ মাছ ধরা পড়ে। মৎস্যজীবী বাবু হলদারের জালে ধরা পড়া বিশালকৃতির মাছটি দেখার জন্য মাছের আড়তের সামনে ভিড় জমায় উৎসুক জনতা। কুটি মন্ডল নামের রাজবাড়ীর মাছ ব্যবসায়ী

মৎস্যজীবী রেজাউলের কাছ থেকে ১০ মণ ওজনের মাছটি ৮ হাজার টাকা মণ দরে ৮০ হাজার টাকায় কিনে নেন। এমনিভাবে পদ্মায় প্রায় প্রতিনিয়ত বিশাল আকৃতির নানা প্রজাতির মাছ ধরা পড়ছে।

মৎস্যজীবী বাবু হলদার জানালেন, বহুদিন পর তার জালে এত বড় একটা মাছ ধরা পড়াছে। জালে আটকানোর বিশাল আকৃতির মাছটি বেশি লাফালাফি করেনি। যে কারণে দ্রুত সময়ের তা ডাঙ্গায় তোলা সম্ভব হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. রোকনুজ্জামান জানান, এটি শাপলা পাতা মাছ নামেই পরিচিত। সাধারণত কক্সবাজার এলাকায় এটি পাওয়া যায়। এসব মাছ খুব কম পাওয়া যায়। এই মাছ খেতে খুব সুস্বাদু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মাছের খনি পদ্মা: ১০ মণ ওজনের এক মাছ ৮০ হাজার টাকা

আপডেট সময় : ০৭:১৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১