ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
 জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের  সিদ্ধিান্ত তদন্তে নতুন মোড়: গুমের পর ধলেশ্বরীতে ফেলা হয় ইলিয়াস আলীর মরদেহ জ্বালানি তেল: অরাজকতার নেপথ্যে কৃত্রিম সংকট ও দায়িত্বহীন নাগরিক স্বাধীনতার পর সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ: মার্চে এলো প্রায় ৩.৮ বিলিয়ন ডলার অর্থ পাচার : হাসিনা  আমলে বাংলাদেশ থেকে পাচার ২৩৪ বিলিয়ন ডলার: তারেক রহমান পায়ে হেঁটে সমুদ্র থেকে এভারেস্ট কৃষকের ছেলের বিস্ময়কর কীর্তি প্রাথমিকের ২ লাখ শিশুকে বিনামূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী ২০০ মার্কিন পাইলটের আবাসন গুঁড়িয়ে দিলো ইরান, ধ্বংস বেশ কয়েকটি যুদ্ধবিমান ডিজিটাল ফুয়েল পাস, এপ্রিল থেকে চালু, জ্বালানি ব্যবস্থায় নতুন দিশা বিকেল ৫টার মধ্যেই শেষ পহেলা বৈশাখের সব আয়োজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কড়াকড়ি নির্দেশনা

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারের বিষয়ে পরিবর্তন এনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে ‘সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এ অধিকতর সংশোধনী আনা হয়েছে।

সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটিতে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংসদ নির্বাচনে ভোটার স্লিপের আকার নির্ধারণ করে দেওয়া হয়েছে। সংশোধিত বিধিমালা অনুযায়ী, ভোটার স্লিপের আকার ১২ (বারো) সেন্টিমিটার × ৮ (আট) সেন্টিমিটারের বেশি হতে পারবে না। এর মাধ্যমে ভোটার স্লিপের অপব্যবহার ও অতিরিক্ত প্রচারণা সামগ্রী ব্যবহারের সুযোগ কমবে বলে মনে করছে নির্বাচন কমিশন।

এ ছাড়া লাউড স্পিকার ব্যবহারের ক্ষেত্রেও বিধিমালায় পরিবর্তন আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী এলাকার একক জনসভায় প্রয়োজনীয় সংখ্যক মাইক্রোফোন বা লাউড স্পিকার ব্যবহার করতে পারবেন। তবে এর বাইরে অতিরিক্ত শব্দযন্ত্র ব্যবহার করে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা বলছেন, আচরণ বিধিমালার এই সংশোধনের লক্ষ্য হলো নির্বাচনী প্রচারণায় শৃঙ্খলা নিশ্চিত করা, শব্দদূষণ কমানো এবং সবার জন্য সমান ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ তৈরি করা। আসন্ন নির্বাচনে এসব বিধান কঠোরভাবে বাস্তবায়ন করা হবে বলেও প্রজ্ঞাপনে ইঙ্গিত দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোটার স্লিপ ও লাউড স্পিকার ব্যবহারে আচরণ বিধিমালায় সংশোধন

আপডেট সময় : ০৬:৩৭:১৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬