ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের টিকা ব্যর্থতায় হামের প্রকোপ বেড়েছে: রাজশাহীতে স্বাস্থ্যবিষয়ক নেতার সতর্কবার্তা বাংলাদেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই,  গত বছরের তুলনায় সরবরাহ বেশি সংসদে হাসনাতের জন্ম-সালাহ  উদ্দিনের আগে আসার কাণ্ড! প্রধানমন্ত্রী তারেক রহমানের  সৌজন্য, বিরোধীদলীয় নেতাকে স্বাগত দিয়ে প্রশংসা হাম প্রাদুর্ভাব ভয়াবহ আকার নিচ্ছে, ৩৮ শিশুর প্রাণহানি মব কালচারের নামে নৈরাজ্য নয়, দাবি আদায়ে রাস্তা অবরোধে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর যেভাবে সাইবার জালে ধরা পড়ল ৪০ কোটি: সিআইডির অভিযানে ফেরত এলো পাচার হওয়া অর্থ তেহরান থেকে দেশে  ফেরানো হলো  ১৮৬ বাংলাদেশিকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্যের আড়ালে অর্থ পাচার: এক দশকে ৬৮৩০ কোটি ডলার উধাও, বড় সংকেত অর্থনীতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ইয়ং স্কলার কনফারেন্স শুরু হয়েছে

ভোটকেন্দ্রে এখন কুকুর নয়, মানুষের ঢল: প্রধান নির্বাচন কমিশনার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অতীতের শূন্য ভোটকেন্দ্রের চিত্র এখন আর নেই, আগে টেলিভিশনে মাঠ খালি, কুকুরের ছবি দেখানো হতো। আজ কেন্দ্রের ধারে কুকুর খুঁজে পাবেন না, এখন সব মানুষ আর মানুষ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ইস্কাটন গার্ডেন হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

ইসির প্রতি আস্থা ফিরেছে কি না, এ প্রশ্নের জবাবে সিইসি বলেন, মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিই আস্থার প্রমাণ। এত ক্যামেরা, এত মানুষের ভিড় আস্থা না থাকলে হতো না, মন্তব্য তার। দেশের বিভিন্ন প্রান্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি সন্তোষ প্রকাশ করেন।

পঞ্চগড়ে কুয়াশা ভেদ করে নারীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার দৃশ্য উল্লেখ করে তিনি বলেন, যুবসমাজ ও নারীর অংশগ্রহণই দেশের শক্তি।

সিইসি দাবি করেন, ঈদের মতো উৎসবের আমেজে ভোট চলছে এবং একটি বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়ার অঙ্গীকার বাস্তবায়নে কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে। “পাতানো নির্বাচন, কেন্দ্র দখলের ইতিহাস ভুলে যেতে হবে, ইসি কারও পক্ষে বা বিপক্ষে নয়, দৃঢ় কণ্ঠে বলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও এআই-নির্ভর ভুয়া কনটেন্টকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করে সিইসি জানান, অনেক অপতথ্যের উৎস দেশের সীমানার বাইরে।

এ পরিস্থিতিতে সত্য তথ্য প্রচারে মূলধারার গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। তার কথায়, সত্য যাচাই না করে কিছু শেয়ার করবেন না, সত্য তথ্যই অপতথ্যের মোকাবিলার প্রধান কৌশল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভোটকেন্দ্রে এখন কুকুর নয়, মানুষের ঢল: প্রধান নির্বাচন কমিশনার

আপডেট সময় : ০৪:০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬