ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

ভারতে রেলওয়ে কর্মীর কামড়ে সাপের মৃত্যু

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ২৮২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

  রাতের খাবার খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেলেন এক রেলওয়ে কর্মী। হঠাৎ এক সাপ তাকে কামড়ে দেয়। কী করবেন তা বুঝতে না পেরে সাপকেই পাল্টা দু’বার কামড়ে দেন ওই ব্যক্তি। এতে সাপটা মারা যায়। ভারতের বিহারে ঘটেছে এমন ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই রেলওয়েকর্মীর নাম সন্তোষ লোহার। তিনি জানান, সাপ কামড় দেওয়ার পর তিনি বুঝতে পারছিলেন না কী করবেন। তাদের এলাকায় কুসংস্কার ছিল যে সাপ কামড়ালে পাল্টা কামড় দিলে বিষ নেমে যায়। সেই চিন্তা থেকেই তিনি সাপকে দুবার কামড় দেন।

পরে সহকর্মীরা তাকে দ্রুত রাজৌলি মহকুমা হাসপাতালে নিয়ে যান এবং সেখানে দ্রুত চিকিৎসা সেবা দেন। হাসপাতালে নেওয়ার পর দ্রুতই চিকিৎসায় সাড়া দেন সন্তোষ। শারীরিক অবস্থা স্থিতিশীল বুঝে পরের দিন সকালেই চিকিৎসকেরা ছেড়ে দেন ওই রেলওয়ে কর্মীকে।

তার চিকিৎসক ডা. সিনহা বলেন, লোহার চিকিৎসায় ভালোভাবে সাড়া দিয়েছেন এবং পরের দিন সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। অবশ্য সাপের কামড় খেয়ে সন্তোষ প্রাণে বাঁচলেও, বাঁচেনি সাপটি। মানুষের কামড় খেয়ে মৃত্যু হয়েছে তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভারতে রেলওয়ে কর্মীর কামড়ে সাপের মৃত্যু

আপডেট সময় : ০৯:৪৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪