ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

বায়ুদূষণের প্রতিযোগিতায় দিল্লিকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান ঢাকার

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ১২:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১৯২ বার পড়া হয়েছে

বায়ুদূষণের প্রতিযোগিতায় দিল্লিকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান ঢাকার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বায়ুদূষণের প্রতিযোগিতায়  দিল্লিকে  ছাড়িয়ে শীর্ষ অবস্থান ওঠে এসেছে ঢাকা। চলতি শুকনা মৌসুমে ভারতের রাজধানী দিল্লি প্রায় প্রতিদিনই বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে ছিল। কৃত্রিম বৃষ্টি নামিয়ে দূষণ কমানোর চেষ্টাও ব্যর্থ হয়েছিল।

তবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিশ্লেষক প্রতিষ্ঠান আইকিউএয়ার জানিয়েছে, দূষণে দিল্লিকে ‘হারিয়ে’ শীর্ষে উঠে এসেছে  ঢাকা।

এ সময় ঢাকার বায়ুমান সূচক (AQI) ছিল ২৯৪, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মাত্রা। দ্বিতীয় স্থানে থাকা দিল্লির AQI ছিল ২৭৮।

বায়ুমান সূচক ২০০-এর বেশি হলে তা গুরুতর স্বাস্থ্যঝুঁকিপূর্ণ ধরা হয়, আর ৩০০-এর ওপরে হলে পরিস্থিতি হয়ে ওঠে ‘দুর্যোগপূর্ণ’। গত ২৮ নভেম্বর ঢাকার AQI ৩০০ অতিক্রম করেছিল, যা সতর্কবার্তা হিসেবে দেখা হয়।

বায়ুদূষণ মোকাবিলায় নানা প্রকল্প নেওয়া হলেও পরিস্থিতি উন্নতির বদলে আরও খারাপের দিকে যাচ্ছে বলে পর্যবেক্ষকরা মনে করেন। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন শহরেও এখন বায়ুদূষণ উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে।

আজ ঢাকার সবচেয়ে দূষিত পাঁচটি এলাকা হলো, পল্লবী দক্ষিণ (AQI ৩৮৬), বে’জ এজ ওয়াটার (৩২৮), মিরপুর ইস্টার্ন হাউজিং (২৯৮), কল্যাণপুর (২৭৬) এবং গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৭৩)। চলতি মাসের মাঝামাঝি থেকেই প্রায় প্রতিদিনই ঢাকার বায়ুমান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে অবস্থান করছে।

আইকিউএয়ারের স্বাস্থ্য পরামর্শ অনুযায়ী, আজ ঢাকার বাতাসে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরা জরুরি। খোলা জায়গায় ব্যায়াম না করা, বাড়ির জানালা যতটা সম্ভব বন্ধ রাখা এবং বাইরে কর্মক্ষেত্রে থাকলে কম সময় অবস্থানের পরামর্শ দেওয়া হয়েছে।

বায়ুদূষণে সংবেদনশীল ব্যক্তি, শিশু ও বৃদ্ধদের জন্য বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বায়ুদূষণের প্রতিযোগিতায় দিল্লিকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান ঢাকার

আপডেট সময় : ১২:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫