ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৩ অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩ ২২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আবদুল হান্নান ঢাকা সেনানিবাস ফ্যালকন হলে বাংলাদেশ বাহিনীর কমান্ডার সিফটি সেমিনার-২০২৩-এ বিমান বাহিনীর ঘাটি বাশারকে আন্তঘাটি ফ্লাইট সেফটি ট্রফি প্রদান করেন : ছবি আইএসপিআর

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক 

বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৩ ঢাকা সেনানিবাস ফ্যালকন হলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান সেমিনারে চেয়ারম্যান হিসেবে উপস্থিত থেকে ফ্লাইট সেফটি ট্রফি বিতরণ করেন।

বিমান বাহিনী প্রধান তাঁর বক্তব্যে ২০২২ সালে উল্লেখযোগ্য ২৪,২৯৪ নিরাপদ উড্ডয়ন ঘন্টা অর্জন করায় বিমান বাহিনীর সকল সদস্যদের প্রশংসা করেন। বিমান বাহিনী প্রধান বলেন, অপারেশনাল উড্ডয়ন কার্যক্রমে বছরটি পরিপূর্ণ ছিল। তিনি জাতিসংঘে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনীর সমস্ত কর্মকর্তা, সদস্যদের নিষ্ঠার সাথে তাদের কার্যক্রম পালন করার জন্য প্রশংসা করেন।

তিনি মাতৃভূমি রক্ষায় বিমান বাহিনী সদস্যদের সদা প্রস্তত থাকার কথা উল্লেখ করেন। এছাড়াও তিনি বিগত বছরে অনুষ্ঠিত পদ্মাসেতু উদ্বোধনী ফ্লাইপাস্ট, বিমান বাহিনীর প্রতিষ্ঠা বার্ষিকী দিবস উদ্যাপন, প্রেসিডেন্ট প্যারেড, কিলো ফ্লাইটের সদস্য বীর মুক্তিযোদ্ধা গ্রুপ ক্যাপ্টেন (অবঃ) শামছুল আলম, বীরউত্তম এর ফিউনারেল প্যারেড ফরমেশন ফ্লাইপাস্ট এবং বিজয় দিবস ফ্লাইপাস্ট সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্ট সকলের প্রশংসা করেন।

তিনি বছরজুড়ে সংঘঠিত বিমান মহড়া, সরকার ও সামরিক বাহিনীর প্রয়োজনে বহুবিধ অপারেশনাল কার্যক্রম নিরাপদ ও সফলভাবে সম্পন্ন করার জন্য সন্তোষ প্রকাশ করেন। তিনি আফগানিস্তানের কাবুলে মানবিক সাপোর্ট মিশন পরিচালনার মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জনের বিষয়টিও উল্লেখ করেন। অতি সম্প্রতি তুরষ্ক এবং সিরিয়ায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য বিমান বাহিনীর ভূয়সী প্রশংসা করেন।

অবশেষে তিনি উড্ডয়ন নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ বিমান বাহিনীর অভিজ্ঞতা, পেশাদারিত্বের এবং সহযোগীতার সংমিশ্রণের সুযোগ তৈরী করার জন্য কমান্ড সেফটি সেমিনার-২০২৩ এর মহৎ উদ্দেশ্যকে সাধুবাদ জানান। ভবিষ্যৎ উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিতকল্পে তিনি উপস্থিত সকল এয়ারক্রু, টেকনিশিয়ান, কন্ট্রোলারসহ সংশ্লিষ্ট সকলের নিবিড় তত্ত্বাবধান বাড়ানোর পাশাপাশি অতীত অভিজ্ঞতালব্ধ ব্যবহারিক জ্ঞানের সফল প্রয়োগ ও উড্ডয়ন নিরাপত্তা প্রক্রিয়াসমূহ কঠোরভাবে অনুসরণের আহবান জানান।

উল্লেখ্য যে, পরিচালক, উড্ডয়ন নিরাপত্তা পরিদপ্তর, প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০২২ সালের বিমান বাহিনীর উড্ডয়ন সংক্রান্ত সকল অর্জন ও ঘটনার পর্যালোচনা উপস্থিত সকলের মাঝে তুলে ধরেন।

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারকে ‘আন্তঃ ঘাঁটি ফ্লাইট সেফটি ট্রফি’ এবং ফ্লাইং ইন্সট্রাক্টরস্ স্কুল (এফআইএস) কে ২০২২ সালে সর্বোচ্চ নিরাপদ উড্ডয়ন ঘন্টা অর্জনের জন্য ‘আন্তঃবহর খাদেমুল বাশার ফ্লাইট সেফটি ট্রফি’ প্রদান করা হয়। এছাড়াও ১, ৩, ৮, ৯, ১৮, ২৫, ৩১ ও ৩৫ নং বহর, ১০১ এসএফইউ, ১০৩ এটিটিইউ, ১০৫ এজেটিইউ, এফআইএস, BANUAU, BANAMUHU কে ‘এক্সিডেন্ট ফ্রি ইয়ার এওয়ার্ড’ প্রদান করা হয়।

প্রথমবারের মত এ বছর সেরা বিমান প্রকৌশল বহর হিসেবে বিমান বাহিনী ঘাঁটি বাশার এর বিমান প্রকৌশল বহরকে ‘গ্রাউন্ড এবং ফ্লাইট সেফটি ট্রফি’ প্রদান করা হয়। অনুষ্ঠানে বিমান সদর ও বিমান বাহিনীর ঘাঁটিসমূহের মনোনীত ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানসেনাগণ উপস্থিত ছিলেন। অন্যান্য সদস্যগণ ভিডিও টেলিকনফারেন্স এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন। আইএসপিআর

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড সেফটি সেমিনার-২০২৩ অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৩৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০২৩