ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের টিকা ব্যর্থতায় হামের প্রকোপ বেড়েছে: রাজশাহীতে স্বাস্থ্যবিষয়ক নেতার সতর্কবার্তা বাংলাদেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই,  গত বছরের তুলনায় সরবরাহ বেশি সংসদে হাসনাতের জন্ম-সালাহ  উদ্দিনের আগে আসার কাণ্ড! প্রধানমন্ত্রী তারেক রহমানের  সৌজন্য, বিরোধীদলীয় নেতাকে স্বাগত দিয়ে প্রশংসা হাম প্রাদুর্ভাব ভয়াবহ আকার নিচ্ছে, ৩৮ শিশুর প্রাণহানি মব কালচারের নামে নৈরাজ্য নয়, দাবি আদায়ে রাস্তা অবরোধে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর যেভাবে সাইবার জালে ধরা পড়ল ৪০ কোটি: সিআইডির অভিযানে ফেরত এলো পাচার হওয়া অর্থ তেহরান থেকে দেশে  ফেরানো হলো  ১৮৬ বাংলাদেশিকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্যের আড়ালে অর্থ পাচার: এক দশকে ৬৮৩০ কোটি ডলার উধাও, বড় সংকেত অর্থনীতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ইয়ং স্কলার কনফারেন্স শুরু হয়েছে

পোস্টাল ভোট নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, কিউআর কোড ও ট্র্যাকিং বাধ্যতামূলক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

পোস্টাল ভোট নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, কিউআর কোড ও ট্র্যাকিং বাধ্যতামূলক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোটারদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পোস্টাল ভোট ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নিরাপদ ও জবাবদিহিমূলক করতে এই ‘গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি’ জারি করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের বিডি অ্যাপের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টাল ভোটারদের পাঠানো ব্যালট অবশ্যই বাংলাদেশ ডাক বিভাগের নির্ধারিত চ্যানেলের মাধ্যমে পাঠাতে হবে। ডাক বিভাগের বাইরে অন্য কোনো মাধ্যমে পাঠানো পোস্টাল ব্যালট গ্রহণযোগ্য হবে না এবং সেগুলো রিটার্নিং কর্মকর্তারা সরাসরি বাতিল করবেন।

 ইসি স্পষ্ট করেছে, প্রতিটি পোস্টাল ব্যালটে একটি করে ইউনিক কিউআর কোড সংযুক্ত থাকবে, যা বিশেষ ট্র্যাকিং ব্যবস্থার মাধ্যমে নজরদারিতে রাখা হবে। এর ফলে পোস্টাল ভোটারদের ব্যালট কোথায় আছে এবং নির্ধারিত সময়ে পৌঁছাচ্ছে কি না, তা সহজেই যাচাই করা যাবে।

ইসি সূত্রে জানা গেছে, পোস্টাল ভোটের সুবিধা পাবেন তিন শ্রেণির ভোটার, সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং কারাবন্দি কয়েদিরা। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও পোস্টাল ভোটার হিসেবে ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

এ পর্যন্ত ১৫ লাখ ৩৩ হাজার নাগরিক পোস্টাল ভোটার হিসেবে নিবন্ধন সম্পন্ন করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ভোটের দিন আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত যেসব পোস্টাল ব্যালট গ্রহণ করা হবে, কেবল সেগুলোকেই ভোট গণনার অন্তর্ভুক্ত করা হবে। নির্ধারিত সময়ের পর পৌঁছানো পোস্টাল ব্যালট স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে।

ইসি মনে করছে, এসব নির্দেশনার ফলে পোস্টাল ভোটারদের ভোটাধিকার প্রয়োগ আরও সুশৃঙ্খল ও বিশ্বাসযোগ্য হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পোস্টাল ভোট নিয়ে ইসির গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি, কিউআর কোড ও ট্র্যাকিং বাধ্যতামূলক

আপডেট সময় : ০৬:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬