পুলিশের নতুন আইজিপি আলী হোসেন ফকির
- আপডেট সময় : ০৭:৫৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ২১ বার পড়া হয়েছে
সরকার পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) প্রধান মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানায়।
এর আগে ২০২২ সালের ১৭ নভেম্বর সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল তাকে। সে সময় তিনি খুলনা ৩য় এপিবিএনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পরবর্তীতে তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য হিসেবে দায়িত্ব পালনরত মো. আলী হোসেন ফকিরকে সরকারি চাকরি আইন, ২০১৮–এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে অবসর প্রদান করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে।
বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা আলী হোসেন ফকিরের গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়। কর্মজীবনে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ–এ দায়িত্ব পালন ছাড়াও নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের নেতৃত্বের ভিত্তিতে তাকে দেশের পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হলো।



















