ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের টিকা ব্যর্থতায় হামের প্রকোপ বেড়েছে: রাজশাহীতে স্বাস্থ্যবিষয়ক নেতার সতর্কবার্তা বাংলাদেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই,  গত বছরের তুলনায় সরবরাহ বেশি সংসদে হাসনাতের জন্ম-সালাহ  উদ্দিনের আগে আসার কাণ্ড! প্রধানমন্ত্রী তারেক রহমানের  সৌজন্য, বিরোধীদলীয় নেতাকে স্বাগত দিয়ে প্রশংসা হাম প্রাদুর্ভাব ভয়াবহ আকার নিচ্ছে, ৩৮ শিশুর প্রাণহানি মব কালচারের নামে নৈরাজ্য নয়, দাবি আদায়ে রাস্তা অবরোধে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর যেভাবে সাইবার জালে ধরা পড়ল ৪০ কোটি: সিআইডির অভিযানে ফেরত এলো পাচার হওয়া অর্থ তেহরান থেকে দেশে  ফেরানো হলো  ১৮৬ বাংলাদেশিকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্যের আড়ালে অর্থ পাচার: এক দশকে ৬৮৩০ কোটি ডলার উধাও, বড় সংকেত অর্থনীতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ইয়ং স্কলার কনফারেন্স শুরু হয়েছে

পরিবেশ সুরক্ষায় ফটোগ্রাফি হতে পারে শক্তিশালী হাতিয়ার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

পরিবেশ সুরক্ষায় ফটোগ্রাফি হতে পারে শক্তিশালী হাতিয়ার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রকৃতি রক্ষায় বড় আন্দোলনের ডাক উপদেষ্টা শারমীন এস. মুরশিদের

পৃথিবীজুড়ে যখন পরিবেশ ধ্বংসের চিত্র ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে, তখন ছবি হয়ে উঠতে পারে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও পরিবেশ সুরক্ষায় ফটোগ্রাফির ভূমিকা তুলে ধরে নতুন প্রজন্মকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘প্রকৃতি এবং পরিবেশ: ছবিতে পৃথিবীর প্রতিধ্বনি’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, দেশের বর্তমান প্রশাসনিক কাঠামো মূলত চৌর্ষবৃত্তির ওপর দাঁড়িয়ে আছে। সরকার গঠনের পর কাজ শুরু করেই নানা সংকটের মুখোমুখি হতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ ১৫ বছরে গড়ে ওঠা এই কাঠামো দেড় বছরে ভেঙে ফেলা সম্ভব নয়। প্রশাসনের প্রতিটি স্তর থেকেই এই পরিবর্তনের পথে বাধা এসেছে।

উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, পৃথিবীজুড়ে পরিবেশ ধ্বংস চলছে, আমাদের দেশের অবস্থা আরও শোচনীয়। আজ প্রদর্শিত ছবিগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, আমরা কী ধরনের পরিবেশে বাস করছি। তিনি বলেন, সরকারসহ সবার দৃঢ় সংকল্প ছাড়া এই সংকট মোকাবিলা সম্ভব নয়। আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে হলে পরিবেশ, নদী ও জলবায়ু পরিবর্তনের প্রশ্নে বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে হবে। তাঁর ভাষায়, কোটা আন্দোলন থেকে যদি সরকার পতন হতে পারে, তবে পরিবেশ রক্ষার জন্য আরও বড় আন্দোলনও সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠএর সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, হাজার হাজার শব্দের চেয়ে একটি ছবি অনেক বেশি শক্তিশালী। পরিবেশ ও প্রকৃতি সুরক্ষায় ফটোগ্রাফি বিশেষ ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি স্কুল-কলেজসহ সারাদেশে এ ধরনের আলোকচিত্র প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেন। বেসরকারি উদ্যোগের পাশাপাশি আগামী সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

প্রতিযোগিতার প্রেক্ষাপট তুলে ধরে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’–এর সদস্য সচিব শরীফ জামিল বলেন, একজন পরিবেশকর্মী সারাদিন কথা বলে যে সচেতনতা তৈরি করতে পারেন, একজন ফটোসাংবাদিকের তোলা একটি ছবি তার চেয়েও বেশি প্রভাব ফেলতে পারে। এই শক্তিশালী মাধ্যমের মাধ্যমে পরিবেশের বাস্তব চিত্র তুলে ধরাই তাদের মূল লক্ষ্য। তিনি বলেন, ঢাকা শহরের পরিবেশ পরিস্থিতি বুঝতে এখন আর গবেষণার প্রয়োজন নেই; খালি চোখেই তা দেখা যাচ্ছে। আলোকচিত্রের মাধ্যমে এই পরিবেশ বিপর্যয়ের চিত্র আরও জোরালোভাবে ফুটে উঠবে।

বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ধরার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে সভাপতিত্ব করেন বিপিজেএ’র সভাপতি এ কে এম মহসীন। উদ্বোধনী অনুষ্ঠানে ‘বায়ু, পানি ও মাটি দূষণ’ এবং ‘জ্বালানি ও পরিবেশ’ শীর্ষক আলোকচিত্র প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

জ্বালানি বিভাগে প্রথম হন মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বিডিনিউজ২৪.কম), দ্বিতীয় হাবিবুর রহমান (ডেইলি স্টার, খুলনা) এবং তৃতীয় মিনহাজ উদ্দিন (বিজনেস স্ট্যান্ডার্ড)। পরিবেশ বিভাগে প্রথম মামুনুর রশীদ (সমকাল), দ্বিতীয় মেহেদী হাসান (আজকের পত্রিকা) এবং তৃতীয় শেখ নাসির (ডেইলি স্টার, সিলেট)।

দেড় হাজার ছবির মধ্য থেকে বিচারকদের রায়ে নির্বাচিত সেরা ৩৫টি ছবি নিয়ে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দুই দিনব্যাপী প্রদর্শনীটি আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরিবেশ সুরক্ষায় ফটোগ্রাফি হতে পারে শক্তিশালী হাতিয়ার

আপডেট সময় : ০৫:৫৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬