ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের টিকা ব্যর্থতায় হামের প্রকোপ বেড়েছে: রাজশাহীতে স্বাস্থ্যবিষয়ক নেতার সতর্কবার্তা বাংলাদেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই,  গত বছরের তুলনায় সরবরাহ বেশি সংসদে হাসনাতের জন্ম-সালাহ  উদ্দিনের আগে আসার কাণ্ড! প্রধানমন্ত্রী তারেক রহমানের  সৌজন্য, বিরোধীদলীয় নেতাকে স্বাগত দিয়ে প্রশংসা হাম প্রাদুর্ভাব ভয়াবহ আকার নিচ্ছে, ৩৮ শিশুর প্রাণহানি মব কালচারের নামে নৈরাজ্য নয়, দাবি আদায়ে রাস্তা অবরোধে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর যেভাবে সাইবার জালে ধরা পড়ল ৪০ কোটি: সিআইডির অভিযানে ফেরত এলো পাচার হওয়া অর্থ তেহরান থেকে দেশে  ফেরানো হলো  ১৮৬ বাংলাদেশিকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্যের আড়ালে অর্থ পাচার: এক দশকে ৬৮৩০ কোটি ডলার উধাও, বড় সংকেত অর্থনীতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ইয়ং স্কলার কনফারেন্স শুরু হয়েছে

নির্বাচন ঘিরে অনৈতিক তৎপরতা ও সহিংসতার অভিযোগ বিএনপির

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

মাহদী আমিন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনের প্রাক্কালে অনৈতিক তৎপরতা, অর্থের প্রভাব বিস্তার এবং সহিংসতার অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে দলের নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন কমিটির মুখপাত্র দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

তিনি বলেন, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির আটক হওয়ার ঘটনা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ইনসাফ দুর্নীতিবিরোধী অবস্থানের কথা বলেও অর্থের মাধ্যমে ভোট প্রভাবিত করার চেষ্টা চরম দ্বিচারিতা বলে মন্তব্য করেন তিনি। টানা কয়েকদিন দেশের ব্যবসায়িক কার্যক্রম স্থবির থাকার প্রেক্ষাপটে এত বড় অঙ্কের নগদ অর্থ বহনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন বিএনপি নেতা।

তিনি আরও দাবি করেন, ঢাকা১৫, কুমিল্লা, নোয়াখালী খুলনাসহ বিভিন্ন স্থানে অবৈধ লেনদেনের খবর পাওয়া যাচ্ছে। পাশাপাশি জামায়াতশিবির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ভোটার আইডি সংগ্রহ করছে বলেও অভিযোগ তোলেন তিনি।

সংবাদ সম্মেলনে ভোটার পরিচয় নিশ্চিত করার প্রসঙ্গও তুলে ধরা হয়। মাহদী আমিন বলেন, ধর্মীয় পোশাকের প্রতি বিএনপি শ্রদ্ধাশীল হলেও কেউ যাতে তা অপব্যবহার করে জাল ভোট দিতে না পারে, সেজন্য প্রয়োজনে নারী প্রিসাইডিং অফিসার বা এজেন্টের উপস্থিতিতে পরিচয় যাচাই নিশ্চিত করতে হবে।

সহিংসতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বগুড়া আসনের নন্দীগ্রামে হামলায় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার বিচার দাবি করেন তিনি। এছাড়া লক্ষ্মীপুরে জাল সিল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির জবানবন্দির কথাও উল্লেখ করেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের রাষ্ট্রীয় মালিকানা পুনরুদ্ধারের লড়াই হিসেবে উল্লেখ করে বিএনপি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানায়। একই সঙ্গে নির্বাচন কমিশন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নির্বাচন ঘিরে অনৈতিক তৎপরতা ও সহিংসতার অভিযোগ বিএনপির

আপডেট সময় : ০৬:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬