ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

টিসিবির পণ্যের স্থায়ী দোকান হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

টিসিবির পণ্যের জন্য স্থায়ী দোকান হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, নতুন অর্থবছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য দেওয়ার প্রচেষ্টা চলছে। সেসব স্থায়ী দোকানে নিম্ন ও নিম্ন মধ্যবিত্তের পাশাপাশি মধ্যবিত্তদেরও ন্যায্যমূল্যে টিসিবির পণ্য সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। রোববার রাজধানীর মিরপুরে শেখ ফজলুল হক মনি খেলার মাঠে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, অস্থায়ীভাবে টিসিবির পণ্যটি দিতে চাই না। আগামী অর্থবছর থেকে স্থায়ী দোকানের মাধ্যমে পণ্যগুলো দিতে চাই, যাতে সুবিধাভোগীরা তাদের সময়মতো পণ্যগুলো নিতে পারে। এ প্রচেষ্টা অব্যাহত আছে। ডিলারদের অনুরোধ করবো আপনারাও এই ব্যবস্থা করুন।

দোকান স্থায়ী হয়ে গেলে প্রায় ১০ হাজারের মতো নেটওয়ার্ক তৈরি হবে জানিয়ে তিনি বলেন, এখন শুধু নিম্ন ও নিম্ন মধ্যবিত্তদের ন্যায্যমূল্যে পণ্য দিচ্ছি। আমরা যেন মধ্যবিত্তদেরও ন্যায্যমূল্যে পণ্য সরবরাহ করতে পারি, সে পরিকল্পনা আমাদের আছে।

আহসানুল ইসলাম টিটু বলেন, আগামী অর্থবছরে টিসিবির একটি বাফার স্টক (বাজার স্থিতিশীল রাখতে পণ্য মজুদের কৌশল) তৈরি করার চেষ্টা করবো যেন বিভিন্ন সময় বাজারে পণ্যের ঘাটতি দেখা দিলেও দামটা নিয়ন্ত্রণে রাখতে পারি। সেই বাফার স্টক থেকে পণ্য সরবরাহ করতে পারি। এজন্য রাশিয়ার সঙ্গে একটি চুক্তি সই করেছি। আরো কয়েকটি দেশের সঙ্গে চুক্তির চেষ্টা করছি যেন সুলভ মূল্যে সেসব দেশ থেকে পণ্য এনে টিসিবির মাধ্যমে ভোক্তাদের কাছে পৌঁছে দিতে পারি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টিসিবির পণ্যের স্থায়ী দোকান হচ্ছে: বাণিজ্য প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:৪৩:৪৮ অপরাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪