ঢাকা ০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের টিকা ব্যর্থতায় হামের প্রকোপ বেড়েছে: রাজশাহীতে স্বাস্থ্যবিষয়ক নেতার সতর্কবার্তা বাংলাদেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই,  গত বছরের তুলনায় সরবরাহ বেশি সংসদে হাসনাতের জন্ম-সালাহ  উদ্দিনের আগে আসার কাণ্ড! প্রধানমন্ত্রী তারেক রহমানের  সৌজন্য, বিরোধীদলীয় নেতাকে স্বাগত দিয়ে প্রশংসা হাম প্রাদুর্ভাব ভয়াবহ আকার নিচ্ছে, ৩৮ শিশুর প্রাণহানি মব কালচারের নামে নৈরাজ্য নয়, দাবি আদায়ে রাস্তা অবরোধে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর যেভাবে সাইবার জালে ধরা পড়ল ৪০ কোটি: সিআইডির অভিযানে ফেরত এলো পাচার হওয়া অর্থ তেহরান থেকে দেশে  ফেরানো হলো  ১৮৬ বাংলাদেশিকে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাণিজ্যের আড়ালে অর্থ পাচার: এক দশকে ৬৮৩০ কোটি ডলার উধাও, বড় সংকেত অর্থনীতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ইয়ং স্কলার কনফারেন্স শুরু হয়েছে

জাতি হিসেবে চূড়ান্ত বিজয়: ইসি সানাউল্লাহ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০২:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে

জাতি হিসেবে চূড়ান্ত বিজয়: ইসি সানাউল্লাহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীর অংশগ্রহণকে ঈদের আনন্দের সঙ্গে তুলনা করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, “জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয় অর্জন করেছি।”

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ফল প্রকাশনা অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ইসি সানাউল্লাহ এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, “এই নির্বাচনের মাধ্যমে আমাদের জাতির বিশ্ববাজারে মান, সম্মান ও ভাবমূর্তি আরও বৃদ্ধি পাবে। এর ফলে বিনিয়োগ বৃদ্ধি পাবে, কর্মসংস্থান তৈরি হবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। আমরা জনগণ ও সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞ।”

ইসি সানাউল্লাহ আরও যোগ করেন, ১৩ ফেব্রুয়ারির সকাল গণতন্ত্রের অগ্রযাত্রায় স্মরণীয় হয়ে থাকবে। আমরা নির্মোহভাবে আইন প্রয়োগ করে একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অঙ্গীকার দিয়েছিলাম। সরকারের সহায়তায় এবং সকলের অংশগ্রহণে তা সম্ভব হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাতি হিসেবে চূড়ান্ত বিজয়: ইসি সানাউল্লাহ

আপডেট সময় : ০২:১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬