ঢাকা ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

জলবায়ু পরিবর্তন: বাংলাদেশের পাশে সুইডেন : রাষ্ট্রদূত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৩৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১ ৩৫৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবায়নযোগ্য জ্বালানী, গ্রীন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস, লবনাক্ততা রোধ, উন্নয়ন কার্যক্রম এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবেলায় অভিযোজন ও প্রশমন প্রচেষ্টা সংক্রান্ত ইস্যুগুলোতে বাংলাদেশকে সহায়তা দিবে সুইডেন। বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত

আলেক্সান্ডার বার্গ ভন লিন্ডে একথা বলেন। সুইডেন ২০২৫ সাল নাগাদ তার জলবায়ু অর্থায়ন দ্বিগুণ করবে। এক সংবাদ বার্তায় একথা জানানো হয়। বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এক বৈঠকে সুইডিশ রাষ্ট্রদূত এই

ইস্যুগুলোতে তার দেশ এক সঙ্গে কাজ করার অঙ্গীকারের কথা জানান। মন্ত্রকের সচিব মো. মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) আহমেদ শামিম আল রাজি এবং অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) সঞ্জয় কুমার ভৌমিক

উপস্থিত ছিলেন। তারা ইকোসিস্টেম ব্যবস্থাপনা, টেকসই পরিবেশ, জীববৈচিত্রের সংরক্ষণ এবং বাংলাদেশে জলবায়ু পরিবর্তনজনিত বিরুপ প্রভাব মোকাবেলাসহ একাধিক সহযোগিতার বিষয়

নিয়ে আলোচনা করেন। সভায় দু’দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলোকে চিহ্নিত করা এবং ভবিষ্যতে একসঙ্গে সামনে অগ্রসর হওয়ার ওপর জোর দেয়া হয়।

এসময় পরিবেশমন্ত্রী বলেন, তার মন্ত্রক বর্ধিত এনডিসি এবং এনএপি চূড়ান্তকরণ ও বঙ্গবন্ধু জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা পেশ করেছে। কোপ২৫ সফল করতে বাংলাদেশের চেষ্টা অব্যাহত

রয়েছে। মন্ত্রী বলেন, বাংলাদেশ ধনী দেশগুলোর উন্নয়নশীল দেশগুলোকে বছরে ১০০ বিলিয়ন ডলার দেয়ার দাবিতে সোচ্চার হবে। সূত্র বাসস

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জলবায়ু পরিবর্তন: বাংলাদেশের পাশে সুইডেন : রাষ্ট্রদূত

আপডেট সময় : ০৬:৩৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১