ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

জম্মু-কাশ্মীরের প্রথম নারী পাইলট মাওয়া সুদান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:২১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১ ৩০২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানুষ তার স্বপ্নের সমান বড়। কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবল মানুষকে তার স্বপ্নের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়। ভারতের জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার বাসিন্দা মাওয়া সুদান ছোটবেলায় পাইলট হওয়ার স্বপ্ন দেখতেন। তখন থেকেই তিনি নিজেকে তিলে তিলে গড়েছেন। এখন তিনি একজন সফল নারী।

তিনি ভারতের বিমান বাহিনীর পাইলট হওয়ার যোগ্যতা অর্জন করেছেন জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার প্রথম নারী হিসেবে। তিনি মাওয়া সুদান। জানা গেছে, রাজৌরি জেলার নওশেরা এলাকার তেহসিল সীমান্তের লাম্বেরি গ্রামে বাড়ি মাওয়া সুদানের।

ভারতের বিমানবাহিনীর ফ্লাইং অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। ভারতের বিমানবাহিনীর ১২তম নারী পাইলট এবং রাজৌরি থেকে প্রথম ফাইটার পাইলট হিসেবে তিনি নিয়োগ পেলেন। মেয়ের সফলতায় অনেক খুশি বাবা বিনোদ সুদান। তিনি বলেন, আমি গর্বিত পিতা।

এখন সে শুধু আর আমাদের মেয়ে নয়, সে এখন দেশের মেয়ে। এখন আমরা শুধু অভিনন্দন বার্তা পাচ্ছি। মাওয়া সুদানের বোন মানিয়াতা সুদান জানায়, স্কুলে পড়া অবস্থা থেকে মাওয়া ফাইটার পাইলট হতে চেয়েছিল। বড় বোনের জন্য আমি কতটা গর্বিত, তা ভাষায় প্রকাশ করা যাবে না।

আর এটা তার শিশুবেলা থেকে স্বপ্ন ছিল। আমি নিশ্চিত যে শিগগিরই তার খ্যাতি ছড়িয়ে পড়বে। মাওয়ার মা সুষমা সুদান বলেন, এতে আমি ভীষণ আনন্দিত। সে আমাদের গর্বিত করে তুলেছে। অনেক কঠোর পরিশ্রম করে মেয়ে আমার সফলতা পেয়েছে। তার বাকি জীবন আনন্দের হোক এই প্রার্থনা করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জম্মু-কাশ্মীরের প্রথম নারী পাইলট মাওয়া সুদান

আপডেট সময় : ১২:২১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১