ছুটির দিনে তেজগাঁওয়ে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান: ফুলের চারা রোপণ ও মোনাজাত
- আপডেট সময় : ০১:৪৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ৪০ বার পড়া হয়েছে
সরকারি কাজের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে সপ্তাহের ছুটির দিনও অফিস করার ঘোষণা বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শপথ গ্রহণের পর প্রথমবারের মতো তিনি শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) দাপ্তরিক কার্যক্রম শুরু করেন।
সকাল ১০টা ১০ মিনিটে কার্যালয়ে প্রবেশের সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। প্রধানমন্ত্রী প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময়ে দায়িত্বপালন করা কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

অনেক কর্মকর্তা ও কর্মচারী অবাক হয়ে যান দেশের প্রধানমন্ত্রীর এত কাছাকাছি উপস্থিতিতে। তিনি কার্যালয়ের পুরনো কর্মীদের নাম ধরে ডাকেন ও ব্যক্তিগতভাবে কথা বলেন, যা কর্মীদের মধ্যে আনন্দের সঞ্চার করে।
এদিন প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহপাকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ মোনাজাত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

পরবর্তীতে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপনের অংশ হিসেবে নতুন ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী। এই কার্যালয়েই ১৯৯১ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মা খালেদা জিয়া।
দীর্ঘদিন পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে একই কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন, যা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে দাঁড়ালো।



















