ঢাকা ০২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী, কৃষিতে স্বনির্ভরতার ডাক ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান ভারতের ‘বৃক্ষমাতা’ তুলসী গৌড়া, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের অনন্য নজির ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল নেতানিয়াহুর বেঁচে থাকার প্রমাণ ভুয়া নাকি আসল? ৫ আঙুল দেখানো ভিডিওই ডিপফেক? মধ্যপ্রাচ্যের যুদ্ধমঞ্চে ইরানের দাপট, পাল্টে গেল হিসাব! জিয়ার ঐতিহাসিক উদ্যোগের ধারাবাহিকতায় আবারও খাল খনন শুরু করলেন তারেক রহমান ক্যামেলী পালের কবিতা ‘চাইলেই কি যাওয়া যায়’ ধর্মপাশায় বৃষ্টিতে স্বস্তি, প্রাণ ফিরে পেল বোরো আবাদ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বিষয়ে বৈঠক

কাগজ দেখতে চাওয়ায় পুলিশকে টেনে নিয়ে গেলেন চালক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪ ১৭৭ বার পড়া হয়েছে

কাগজ দেখতে চাওয়ায় পুলিশকে টেনে নিয়ে গেলেন চালক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাগজপত্র দেখতে চাওয়ায় এক ট্রাফিক পুলিশ সদস্যকে টেনে নিয়ে গেছে দ্রুতগামী একটি গাড়ি। ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদের বল্লভগড় বাস স্টপে ঘটেছে এই ঘটনা।পুলিশ সদস্যকে গাড়ির সামনে চালকের পাশের দরজায় ঝুলন্ত অবস্থায় টেনে নিয়ে যাওয়ার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

হরিয়ানা পুলিশ বলছে, গতকাল (শুক্রবার) সন্ধ্যায় মদ্যপ এক চালক রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে যাত্রী তুলছিলেন। এ সময় ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে চালকের কাছে গাড়ির কাগজপত্র চান ট্রাফিক পুলেশের এক সদস্য। সেই সময় তাকে টেনে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন ওই চালক।

পুলিশের এক কর্মকর্তা বলেছেন, রাস্তার মাঝখানে গাড়ি থামিয়ে যাত্রী তোলায় ট্রাফিক পুলিশের এক উপ-পরিদর্শক চালকের কাছে গাড়ি কাগজপত্র চান। ওই সময় তিনি একটি চালান ইস্যু করার প্রস্তুতি নিচ্ছিলেন। নিয়মিত এই তল্লাশি আকস্মিকভাবে তাদের মাঝে বাগ-বিতণ্ডার সূত্রপাত ঘটায়।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, পুলিশের উপ-পরিদর্শক কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য চালকের দরজায় ঝুঁকে ছিলেন। তখন গাড়ির চালক হঠাৎ করেই এক্সিলেটর চেপে বসেন। আর মুহূর্তের মধ্যেই গাড়িটি রাস্তায় এলোমেলোভাবে ছুটতে থাকে। পুলিশের ওই কর্মকর্তাকে কয়েক মিটার দূরে টেনে নিয়ে যায় গাড়িটি। গাড়ির ভেতরে চাবি খুলে নেয়া নিয়ে চালকের সাথে পুলিশ সদস্যের ধস্তাধস্তিও হয়।

পরে পুলিশের অন্যান্য সদস্য ও প্রত্যক্ষদর্শীরা দ্রুত গাড়িটি ঘিরে ফেলেন এবং পুলিশের ওই কর্মকর্তাকে উদ্ধার করেন। এ সময় গাড়ির ভেতর থেকে দুজন যাত্রীকে বেরিয়ে পালিয়ে যেতে দেখা যায়।এই ঘটনায় চালককে আটক করে স্থানীয় পুলিশ কেন্দ্রে নিয়ে যান ট্রাফিক পুলিশের সদস্যরা। চালকের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বিহার পুলিশ।

সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাগজ দেখতে চাওয়ায় পুলিশকে টেনে নিয়ে গেলেন চালক

আপডেট সময় : ১২:১৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪