ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

এলপিজি বাজারে সিন্ডিকেটের দাপট, কৃত্রিম সংকটে ভোক্তা জিম্মি, জড়িত ব্যবসায়ীরা: জ্বালানি উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ১১৬ বার পড়া হয়েছে

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজির কারণেই দেশে এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এই মূল্যবৃদ্ধির পেছনে কোনো প্রকৃত সংকট নেই, বরং বাজারে কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ ভোক্তাদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। তিনি জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম সীমিত পরিসরে সমন্বয় করার পরই একটি মহল সুযোগ নেওয়ার চেষ্টা করেছে।

উপদেষ্টা বলেন, অনেকে আগে থেকেই ধারণা করছিল যে এলপিজির দাম বাড়বে। বিইআরসি যখন নির্ধারিত হারে দাম সমন্বয় করেছে, তখনই খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা সেটিকে অজুহাত হিসেবে ব্যবহার করে অতিরিক্ত দাম নেওয়া শুরু করেছে। তিনি আরও বলেন, এই দামের অস্বাভাবিকতা কোনো স্বাভাবিক বাজার পরিস্থিতির ফল নয়, এটি সম্পূর্ণভাবে পরিকল্পিত কারসাজির মাধ্যমে ঘটানো হয়েছে।

সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে যেন প্রতিটি জেলায় জেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে সম্পৃক্ত করে বাজার তদারকি জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারা এই কারসাজির সঙ্গে জড়িত-এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরাই একসঙ্গে এই কাজটি করেছে। তিনি আশ্বস্ত করেন, ভোক্তাস্বার্থ রক্ষায় সরকার দ্রুত ব্যবস্থা নেবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এলপিজি বাজারে সিন্ডিকেটের দাপট, কৃত্রিম সংকটে ভোক্তা জিম্মি, জড়িত ব্যবসায়ীরা: জ্বালানি উপদেষ্টা

আপডেট সময় : ০২:০২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬