ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

আরাকান আর্মির কব্জায় আরও এক পণ্যবাহী কার্গো!

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ২০১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কব্জায় থাকা বাংলাদেশের তিনটি পণ্যবোঝাই কার্গোর মধ্যে দুটোকে মুক্ত করে দেবার পর টেকনাফে ফিরে আসলেও ৩০ হাজার বস্তা মালামালসহ অপর কার্গোটি এখনও জিম্মি।

১৬ জানুয়ারি মিয়ানমারের ইয়াংগুন থেকে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন মালামাল নিয়ে কক্সবাজরের টেকনাফ স্থলবন্দরে ফিরে আসছিলো। এসময় নাফ নদের মোহনায় বাংলাদেশি তিনটি পণ্যবাহী কার্গো তল্লাশির নামে আটক করে।

সোমবার সকালে সাতুরু এবং এমভি হারকিউলিস নামে দুটি পণ্যবাহী কার্গো ফেরত এসেছে। সেখানে ২৭ হাজার ২২২ বস্তা মালামাল রয়েছে। সেগুলো বন্দরের কার্যক্রম শেষে খালাসের প্রস্তুতি চলছে। চারদিন আটকা থাকার পর সোমবার কার্গো দুটোকে ছেড়ে দেওয়া হয়। এ নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন।

টেকনাফ স্থলবন্দর ইউনাইটেড ল্যান্ড পোর্টের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে জানান, আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি পণ্যবাহী কার্গো ঘাটে পৌঁছেছে। এখনও আরও একটি কার্গো তাদের হেফাজতে রয়েছে।

আমদানিকারক কায়েস এন্টারপ্রাইজের মালিক নুরুল কায়েস সাদ্দাম বলেন, আটক কার্গোতেও আমাদের বিভিন্ন পণ্য রয়েছে। রাখাইনে যুদ্ধের পর ব্যবসায় মন্দা চলছে। তার ওপর এ ধরনের ঘটনায় ব্যবসায়ীরা বিপাকে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আরাকান আর্মির কব্জায় আরও এক পণ্যবাহী কার্গো!

আপডেট সময় : ০৩:১৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫