ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

আনন্দ করার মেজাজে নেই, স্বরাষ্ট্র সচিব

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫ ২১৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, আমরা আনন্দ করার মেজাজে নেই। তাই স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। বরাবরের মতো স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজ আয়োজন করা হয়ে থাকে।

গত ১৬ ডিসেম্বর হয়নি, ২৬ মার্চেও কুচকাওয়াজ হচ্ছে না। তবে স্বাধীনতা দিবসে নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছেন না সরকারের এই আমলা। রবিবার আসন্ন ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রসচিব একথা বলেন।

কুচকাওয়াজ কেন হচ্ছে না জানতে চাইলে স্বরাষ্ট্রসচিব বলেন, গতবার যেমন হয়নি এবারও হচ্ছে না। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা ওয়ার মুডিংয়ে (যুদ্ধের মেজাজে) আছি, আনন্দ করার মেজাজে নাই।

ঈদে রাজধানী ঢাকা ফাঁকা হয়ে যায়, সে সময় চুরি-ডাকাতি বাড়ে, সে বিষয়ে বিশেষ কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে সচিব বলেন, আমাদের সর্বাত্মক প্রস্তুতি থাকবে। ইতোমধ্যেই দেখেছেন পুলিশ আগের থেকে শক্ত হয়েছে, আরও শক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আনন্দ করার মেজাজে নেই, স্বরাষ্ট্র সচিব

আপডেট সময় : ০৮:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫