ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

আটক নাইজেরিয়ান নাগরিকের কাছে ভারতের আধারকার্ড আসল কিভাবে?

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ২৬৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংগৃহীত ছবি

তামাবিল-ডাউকি সীমান্তে এক শিশুসহ তিন নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে গোয়েন্দারা। আটক নাইজেরিয়ান নাগরিকের কাছে ভারতের আধারকার্ড আসলে কিভাবে? এটাই এখন বড় প্রশ্ন। তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিলো।

অবশ্য করোনার অতিমারির কারণে বেনাপোল-পেট্রোপোল, বুড়িমারি-চেংড়াবান্দা এবং আখাউড়া-আগরতলা এই তিন সিমান্ত পথ ছাড়া বাংলাদেশ-ভারতের মধ্যে সকল সীমান্ত পথ বন্ধ রয়েছে। তারা হয়তো তামাবিল স্থলবন্দর দিয়ে ভারতের মেঘালয়ের ডাউকি সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করছিলো। তাদের জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।

সিলেটের তামাবিল-ডাউকি সীমান্ত থেকে শিশুসহ ৩ নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে গোয়েন্দারা। পুলিশ বলছে স্থলবন্দরের প্রায় দেড় কিলোমিটার ভেতর থেকে তাদের আটক করা হয়।

গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১টি ল্যাপটপ, ৯টি মোবাইল হ্যান্ডসেট, ৩টি পাসপোর্ট, ১টি ড্রাইভিং লাইসেন্স , ১টি ইন্ডিয়ান আধার কার্ড, ১টি নাইজেরিয়ান এনআইডি কার্ড, ১৬০০ ইউএস ডলার ও ২৮০ ইন্ডিয়ান রূপি জব্দ করা হয়।

আটক ইমনানুল ননমেদি ওয়াগাওয়াম (৪২), স্ত্রী পাউল ইবুদি অকিচুকাও (২৭) ও ফেবুর অসিনাচি ওয়াগাওয়াম নামের সাড়ে ৩ বছরের এক মেয়ে শিশু রয়েছে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব জানান, গোয়েন্দা সংস্থার একটি দল তামাবিল স্থলবন্দর এলাকা থেকে শিশুসহ তিনজনকে আটক করে। তাদের দুপুরের দিকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইতোমধ্যে নাইজেরিয়ান নাগরিকদের কাছ থেকে ৩টি পাসপোর্ট, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১টি ইন্ডিয়ান আধার কার্ড জব্দ করা হয়েছে। তারা বৈধ পথে আসছে না অবৈধ পথে প্রবেশ করে সেসব বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। বিষয়টি পুলিশের সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন পুলিশও কাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আটক নাইজেরিয়ান নাগরিকের কাছে ভারতের আধারকার্ড আসল কিভাবে?

আপডেট সময় : ০৪:৫২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১