ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

US-Bangladesh :  বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২ ৩৩৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

বিশেষ প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি দ্বিদলীয় প্রস্তাব উত্থাপন করেছে মার্কিন কংগ্রেস। শুক্রবার ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

নিউইয়র্কের ডেমোক্রেটিক কংগ্রেসম্যান ব্রায়ান হিগিন্স কংগ্রেসে প্রস্তাবটি উপস্থাপন করেন, যা আমেরিকান সামোয়ার রিপাবলিকান কংগ্রেসওম্যান আমাটা কোলম্যান রাদেওয়াগেন কো-স্পন্সর করেছেন। এটি প্রস্তাবটি বিদেশমন্ত্রক বিষয়ক হাউস কমিটির বরাবর পাঠানো হয়।

প্রস্তাবে ১৯৭২ সালের ৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি এবং ৯ এপ্রিল প্রেসিডেন্ট নিক্সনের কাছে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পাঠানো চিঠির কথা উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উপলক্ষে মার্কিন কংগ্রেসের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে।

আরও উল্লেখ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ একটি অবাধ, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ ও নিরাপদ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শেয়ার্ড ভিশনকে এগিয়ে নিতে অর্থনৈতিক, নিরাপত্তা, শাসন এবং উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতার ওপর দৃষ্টি নিবদ্ধ করে একটি সমৃদ্ধ এবং বহুমুখী সম্পর্ক বজায় রাখছে।

এতে কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ প্রচেষ্টার পাশাপাশি মায়ানমারে গণহত্যা থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সহায়তার জন্য দুই দেশের অবদানকেও স্বীকৃতি দেওয়া হয়।

কংগ্রেসের প্রস্তাবে বাংলাদেশের স্বাধীনতার সমর্থনে ১৯৭১ সালে সিনেটর এডওয়ার্ড কেনেডির ভূমিকা এবং ২০০০ সালে প্রথম মার্কিন রাষ্ট্রপ্রধান হিসেবে প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করা হয়েছে।

এটি বাংলাদেশে জলবায়ু সহায়তায় অবদান রাখার জন্য ২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতিও উল্লেখ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

US-Bangladesh :  বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর

আপডেট সময় : ০২:৩২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২