ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

United Kingdom : যুক্তরাজ্যকে ১ লাখ রোহিঙ্গা পুনর্বাসনের প্রস্তাব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২ ৩৯২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশে আশ্রয় নেওয়া এক লাখ রোহিঙ্গাকে যুক্তরাজ্যে নিয়ে গিয়ে পুনর্বাসনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শরণার্থীদের অধিকার নিয়ে সরব দেশটির বিদেশমন্ত্রী এলিজাবেথ ট্রাসের সঙ্গে রবিবার এক বৈঠকে এই প্রস্তাব দেন মোমেন। রুয়ান্ডার রাজধানী কিগালিতে চলতে থাকা কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের ফাঁকে দু’দেশের বিদেশমন্ত্রীর বৈঠক হয়। যেখানে বাংলাদেশের তরফে এই প্রস্তাব আসে। সোমবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

রোহিঙ্গাদের নিয়ে এমন প্রস্তাব পেয়ে বাংলাদেশকে ধন্যবাদ জানান লিজ ট্রাস। তিনি বলেন, এই বিষয়টি নিয়ে ভাবতে পারে যুক্তরাজ্য। যদিও রোহিঙ্গা সঙ্কটের উৎকৃষ্ট সমাধান হচ্ছে, নিজ দেশ মিয়ানমারে তাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তন। মিয়ানমারে দমন-পীড়নের শিকার ১১ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

মিয়ানমারকে তাদের এই নাগরিকদের ফেরত নিতে বাংলাদেশ বলে এলেও প্রত্যাবাসন এখনও শুরু হয়নি। এদিকে বিপুল সংখ্যক শরণার্থী এখন বাংলাদেশের জন্য ‘বোঝা’ হয়ে দাঁড়িয়েছে বলে সরকারের ভাষ্য।

লিজ ট্রাস মিয়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতায় উদ্বেগ প্রকাশ করেন। রোহিঙ্গা সঙ্কট সমাধানে যুক্তরাজ্যের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার পাশাপাশি আসিয়ান ও জি-৭ দেশগুলোর মাধ্যমে সঙ্কট সমাধানে মিয়ানমারের চাপ বাড়ানোর আশ্বাস দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

United Kingdom : যুক্তরাজ্যকে ১ লাখ রোহিঙ্গা পুনর্বাসনের প্রস্তাব

আপডেট সময় : ০৮:১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২