ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

SISA:  সাড়ে ৩ কোটির বেশি শিশুর শরীরে সিসা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২ ২৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘আইসিডিডিআরবির করা গবেষণার তথ্য বলছে, ঢাকার ৫০০ শিশুর রক্ত পরীক্ষায় সবার শরীরে সিসার উপস্থিতি পাওয়া গেছে, গবেষণার তথ্য বলছে, সিসা দূষিত হলুদের গুঁড়া অন্তঃসত্ত্বা নারীর শরীরে উচ্চ মাত্রার সিসার উপস্থিতির কারণ। পল্লী এলাকায় পরীক্ষা করে ৩০ শতাংশ অন্তঃসত্ত্বা নারীর শরীরে সিসার উপস্থিতি পাওয়া গেছে’

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

এক ভয়ানক তথ্য প্রকাশ্যে আসলো গবেষণায়। বাজারের ৩৬৭টি পণ্যের ৯৬টিতেই ক্ষতিকর সিসা। ২৪ থেকে ৪৮ মাস বয়সী শিশুদের শতভাগের শরীরে সিসার উপস্থিতি। সাড়ে তিন কোটির বেশি শিশু শরীরে ক্ষতিকর সিসা বয়ে বেড়াচ্ছে। রাষ্ট্রপুঞ্জের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের উদ্যোগে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর), আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র গবেষণা পরিচালনা করে। মঙ্গলবার গবেষণার প্রতিবেদন প্রকাশ করে ইউনিসেফ জানায়, দেশের চারটি জেলার শিশুদের রক্তে সিসার উপস্থিতি পাওয়া গেছে।

যার মধ্যে ৬৫ শতাংশের রক্তে সিসার পরিমাণ যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) নির্ধারিত মাত্রার চেয়ে বেশি। ছেলে শিশুর তুলনায় মেয়েশিশুর শরীরে সিসার উপস্থিতি বেশি। টাঙ্গাইল, খুলনা, সিলেট, পটুয়াখালী এই চার জেলায় ৯৮০টি শিশুর সবার রক্তে সিসার উপস্থিতি মিলেছে। ৬৫ শতাংশ শিশুর রক্তে সিসার পরিমাণ নির্ধারিত মাত্রা ৩.৫ মাইক্রোগ্রামের চেয়ে বেশি। ইউনিসেফের গবেষণায় আরও জানানো হয়, বাজারের বিভিন্ন পণ্য পরীক্ষা করে ৩৬৭টির মধ্যে ৯৬টিতে সিসার উপস্থিতি পায় তারা।

ঢাকা, বরিশাল, রাজশাহী ও খুলনা চারটি শহরে স্থানীয়ভাবে তৈরি খেলনা, রং, অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল, সবজি, চাল ও মসলা, মাটি, ছাই, পোড়া মাটি ও হলুদের গুঁড়ায় সিসার উপস্থিতি পাওয়া গেছে।

আইসিডিডিআরবির করা গবেষণার তথ্য বলছে, ঢাকার ৫০০ শিশুর রক্ত পরীক্ষায় সবার শরীরে সিসার উপস্থিতি পাওয়া গেছে। সেমিনারে উপস্থিত গবেষকরা বলেন, শৈশবে সিসার প্রভাব বুদ্ধিমত্তা কমায়, মনোযোগের ঘাটতি তৈরি করে এবং শিশুদের লেখাপড়ায় দুর্বল করে তোলে, যা ভবিষ্যতে তাদের অনেক আগ্রাসী করে তোলে।

গবেষণার তথ্য বলছে, সিসা দূষিত হলুদের গুঁড়া অন্তঃসত্ত্বা নারীর শরীরে উচ্চ মাত্রার সিসার উপস্থিতির কারণ। পল্লী এলাকায় পরীক্ষা করে ৩০ শতাংশ অন্তঃসত্ত্বা নারীর শরীরে সিসার উপস্থিতি পাওয়া গেছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘সিসা দূষণ থেকে মানুষকে বাঁচাতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর প্রায়ই অবৈধ ব্যাটারি উৎপাদন ও পুনর্ব্যবহারের বিরুদ্ধে আইন প্রয়োগ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

SISA:  সাড়ে ৩ কোটির বেশি শিশুর শরীরে সিসা

আপডেট সময় : ০৭:০৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২