ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

Sheikh Hasina : দেশে অনির্বাচিত সরকার আসলে সংবিধান অশুদ্ধ হবে , বইমেলার উদ্বোধন করে শেখ হাসিনা 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩ ২৬২ বার পড়া হয়েছে

অমর একুশে বই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জরুরী সরকারের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। যদি দুই বছরের জন্য অনির্বাচিত সরকার আসে তাহলে সংবিধান অশুদ্ধ হবে। দেশের স্থিতিশীল পরিবেশকে নষ্ট করার অনেক রকম চক্রান্ত হচ্ছে, জনগণকে সতর্ক থাকতে হবে

মহামারীর কারণে গত দুই বছর সশরীরে মেলায় আসতে পারেননি শেখ হাসিনা। এবার তাই মেলায় এসে তিনি ছিলেন উচ্ছ্বসিত। ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন

অনলাইন ডেস্ক

বাঙালির অংহকারের অমর একুশে বইমেলার উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরেলছেন, সাহিত্যচর্চার প্রসার ঘটলে যুবসমাজ মাদক ও জঙ্গিবাদের দিকে ঝুঁকবে না। বাংলা ভাষাকে বিশ্ব দরবারে আরও পরিচিত করাতে অনুবাদের ওপর জোর দিতে হবে, আমি চাই বিদেশিরা বাংলা ভাষা সম্পর্কে আরও বেশি করে জানুক।

বুধবার অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দেশে খুব জ্ঞানী-বিজ্ঞানী আছেন। তাদের মুখে শুনলাম, দু-চার বছরের জন্য যদি অনির্বাচিত সরকার আসে, তাহলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না।

কারা এগুলো বলেন, সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। অনির্বাচিত সরকার তো আপনারা দেখেছেন। এখানের ছাল ওখানে নিয়ে নানাভাবে দল করার চেষ্টা করেন, রাজনৈতিক নেতাদের খারাপভাবে উপস্থাপন করে অপকর্মের চেষ্টাও করেছেন।

শেখ হাসিনা বলেন, মহাভারত অশুদ্ধ হবে না, অশুদ্ধ হবে আমাদের সংবিধান। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা এবং তৎপরবর্তী বঙ্গবন্ধুর দেওয়া সংবিধান, অনির্বাচিত সরকার এলে সেটি অশুদ্ধ হবে।

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর, বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা এবং পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সভাপতি আরিফুর রহমান ছোটন বক্তব্য রাখেন।

মহামারীর কারণে গত দুই বছর সশরীরে মেলায় আসতে পারেননি শেখ হাসিনা। এবার তাই মেলায় এসে তিনি ছিলেন উচ্ছ্বসিত। ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন।

শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার নেতৃত্বে সাংস্কৃতিক সংগঠন সুরের ধারার শিল্পীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং একুশের অমর গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অমর একুশে বইমেলা আমাদের প্রাণের মেলা। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলা ভাষা ও সাহিত্যের পরিচিতি বৃদ্ধির জন্য বাংলা একাডেমির উদ্যোগে দেশ-বিদেশের কবি-সাহিত্যিকদের নিয়ে আন্তর্জাতিক সাহিত্যমেলা বা সাহিত্য সম্মেলন আয়োজন করতে হবে। বইপড়ার অভ্যাস বৃদ্ধির জন্য সারাদেশে আঞ্চলিক সাহিত্যমেলা চালিয়ে যেতে হবে।

তিনি বলেন, পরিবর্তিত বই-বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের অডিও বই প্রকাশের উদ্যোগ গ্রহণ করা উচিত। একই সঙ্গে বাংলা ভাষায় রচিত গুরুত্বপূর্ণ বইপত্র ইংরেজিসহ উল্লেখযোগ্য বিদেশি ভাষায় অনুবাদের ব্যবস্থা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Sheikh Hasina : দেশে অনির্বাচিত সরকার আসলে সংবিধান অশুদ্ধ হবে , বইমেলার উদ্বোধন করে শেখ হাসিনা 

আপডেট সময় : ০৯:৩৫:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩