ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

sabotage : নাশকতার আগুনে পুড়ল কর্পোরেশনের ‘এক্সকেভেটর যন্ত্র’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২ ২৬০ বার পড়া হয়েছে

উত্তর সিটি কর্পোরেশনের চার কোটি টাকার একটি এক্সকেভেটর যন্ত্র পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল উত্তর সিটি কর্পোরেশনের চার কোটি টাকার একটি এক্সকেভেটর যন্ত্র। রবিবার গভীর রাতের ঘটনা। ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার কাজে নিয়োজিত ‘লং আর্ম এক্সকেভেটর’ যন্ত্রটি পুড়িয়ে দেওয়ার নেপথ্যের কারণ খুঁজতে মাঠে নেমে পুলিশ।

ঘটনাস্থলের সিসিক্যামেরা দেখে সংবাদমাধ্যমের কাছে তার বর্ণনা তুলে ধরেন ৪৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান নাঈম। তার ভাষায় ঘটনাস্থলের আশপাশের অন্তত ৩০টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। তাতে দেখা যায়, রবিবার দিনগত রাত ১২টার দিকে দুটি মোটর বাইকে তিন জন ব্যক্তি আশিয়ান সিটির ভেতর দিয়ে খিলক্ষেত বড়ুয়া নামাপাড়ায় ‘লং আর্ম এক্সকেভেটর’ কাছে যায়।

দুর্বৃত্তরা পাথর খোয়া দিয়ে আঘাত করে গাড়ির কাচ ভেঙে পেট্রোল দিয়ে ভেতরের অংশ পুড়িয়ে দেয়। ঘটনাস্থলের পাশে থাকা কারখানার লোকজন এসে জল ঢেলে আগুন নেভায়।

উত্তর সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, গত ২৬ অক্টোবর থেকে যন্ত্রটি দিয়ে কাওলার নামাপাড়া এলাকায় খাল খনন ও ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করা হচ্ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের পর মামলা করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

sabotage : নাশকতার আগুনে পুড়ল কর্পোরেশনের ‘এক্সকেভেটর যন্ত্র’

আপডেট সময় : ১০:২৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২