ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

Rohingya terrorists :  পাঁচ কৃষককে অপহরণ রোহিঙ্গা সন্ত্রাসীদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ৩৪৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রোহিঙ্গা শিবির : ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

আশ্রিত রোহিঙ্গা শিবির ঘিরে সন্ত্রাসী কর্মকাণ্ড উদ্বেগ বাড়াচ্ছে। সময় যত দীর্ঘ হচ্ছে, ততই গুরুতর অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে রোহিঙ্গাদের একাধিক সন্ত্রাসী গ্রুপ। ডাকাতি, খুনোখুনি, মাদক ও নারী পাচারের মতো গুরুতর অপরাধে বহু রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে সুর্দিষ্ট অভিযোগে মামলা রয়েছে।

কৃষকদের অপহরণের পর মুক্তিপণের দাবিতে একজনকে গুলি করে এবং অপরজনকে কুপিয়ে আহত করে ফেলে গেলেও নজির আহমদ ও তার ছেলে মোহাম্মদ হোসেনকে অস্ত্রের মুখে পাহাড়ের দিকে নিয়ে যায়।

এরই মধ্যে বৃহস্পতিবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পানখালী ও মরিচ্যাঘোনার পাহাড়ি এলাকা থেকে ৫জন কৃষককে অপহরণ করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। তাদের মুক্তিপণ হিসাবে পাঁচ লাখ টাকা দাবি করে। তিন কৃষককে আহত অবস্থায় উদ্ধারের পর কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুইজন এখনও নিখোঁজ।

শুক্রবার বিকেলে তিনজনকে আহত অবস্থায় উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, বাকি দুজনকেও উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

জানা গেছে, অপহরণকারীরা প্রত্যেকের পরিবারকে ফোন দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না পাওয়ায় সন্ত্রাসীরা কৃষক শাহজাহানকে গুলি করে ও আবু বক্কর-মেহেদী হাসানকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে ওই কৃষকদের স্বজনেরা দল বেঁধে ঘটনাস্থলের দিকে গেলে আহত তিনজনকে ফেলে রেখে যায়।

এর আগেও রোহিঙ্গা সন্ত্রাসীরা হ্নীলা ও হোয়াইক্যং পাহাড়ি এলাকা থেকে একাধিকবার কৃষকদের অপহরণ করেছিল বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Rohingya terrorists :  পাঁচ কৃষককে অপহরণ রোহিঙ্গা সন্ত্রাসীদের

আপডেট সময় : ০৭:৩২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২