ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

Protests in China  : চীনে সাদা কাগজ বিক্ষোভ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২ ৩২৫ বার পড়া হয়েছে

বিক্ষোভে অংশ নেওয়া চীনের তরুণদের হাতে ‘এ ফোর সাইজের’ সাদা কাগজ দেখা যায় : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস নিউজ ডেস্ক

সাম্প্রতিক সময়ের মধ্যে চীনে বড় ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেছে। কোভিড-১৯ সংক্রমণ রোধে আরোপিত কঠোর বিধিনিষেধের প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হয়। বিশেষ করে গত বৃহস্পতিবার জিনজিয়াং প্রদেশের উরুমকিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর পর চীনের বড় শহরগুলোতে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

বিদেশী সংবাদমাধ্যমগুলো বলছে, এ বিক্ষোভে অংশ নেওয়া চীনের তরুণদের হাতে ‘এ ফোর সাইজের’ সাদা কাগজ দেখা যায়। চলমান আন্দোলনকে অনেকে ‘সাদা কাগজের বিক্ষোভ কিংবা সাদা কাগজের বিপ্লব’ বলা হচ্ছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা বাক্স্বাধীনতা না থাকার প্রতীক হিসেবে সাদা কাগজ দেখাচ্ছেন। এর উদ্দেশ্য হলো, স্পষ্টভাবে কিছু না বলেই নিজেদের কথাটা জানানো, লোকেরা যা বলতে পারে না, প্রতীকীভাবে সেটা বলা।

সিএনএনের দাবি, হাজারো মানুষ রাজপথে নেমে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনামূলক পোস্ট, সংবাদ প্রতিবেদন ও স্পষ্টভাষী অনলাইন অ্যাকাউন্টগুলো ইন্টারনেট থেকে মুছে ফেলা হচ্ছে। বিক্ষোভে ‘সাদা কাগজ’ উঁচিয়ে ধরে তারই প্রতীকী প্রতিবাদ জানানো হচ্ছে।

বিক্ষোভে সাদা কাগজ ব্যবহারের ঘটনায় চীনের সবচেয়ে বড় স্টেশনারি চেইন এমঅ্যান্ডজি বিপাকে পড়েছে বলে বলা হচ্ছে। তাদের ৮০ হাজারের বেশি খুচরা বিক্রয়কেন্দ্র রয়েছে।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি নথিতে বলা হয়, এমঅ্যান্ডজি আজ মঙ্গলবার থেকে সারা দেশে ‘এ ফোর সাইজের’ কাগজ সরবরাহ বন্ধ করে দেবে। এমন গুজবে সোমবার তাদের শেয়ারের দাম ৩ দশমিক ১ শতাংশ পড়ে যায়।

চলমান আন্দোলনকে অনেকে ‘সাদা কাগজের বিক্ষোভ কিংবা সাদা কাগজের বিপ্লব’ বলা হচ্ছে : ছবি রয়টার্স

চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ‘শূন্য করোনা নীতি’ বাস্তবায়নে আরোপিত কঠোর বিধিনিষেধের বিরুদ্ধে জনগণের মধ্যে জমে থাকা ক্ষোভ এই বিক্ষোভে রূপ নেয়। উরুমকির বাসিন্দাদের ভবনে আটকে পড়া ও উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার জন্য এ কঠোর বিধিনিষেধকে দায়ী করা হচ্ছে।

এ ঘটনায় বাণিজ্যিক নগরী সাংহাইসহ চীনের বড় শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটিতে সোমবারও বিক্ষোভ হয়। দিনভর বিক্ষোভকারীদের দমাতে কঠোর অবস্থান নিতে দেখা যায় পুলিশকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Protests in China  : চীনে সাদা কাগজ বিক্ষোভ

আপডেট সময় : ০৫:১৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২