ঢাকা ১২:২২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

President of India : ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২ ২৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্রৌপদী মুর্মু ছবি সংগ্রহ

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতের প্রথম আদিবাসী ও দ্বিতীয় নারী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু। তিসি ক্ষমতাসীন জোট এনডিএ’র প্রার্থী দ্রৌপদী মুর্মু। প্রতিদ্বন্দ্বী বিরোধী প্রার্থী যশবন্ত সিনহাকে তিনি বড় ব্যবধানে পরাজিত করেন তিনি।

জানা যায়, প্রতিটি রাউন্ডেই প্রতিপক্ষ যশবন্ত সিনহার থেকে এগিয়ে ছিলেন দ্রৌপদী মুর্মু। ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের চার দফা ভোটের মধ্যে তিন দফার ভোট গণনার পরই মুর্মুর জয় নিশ্চিত হয়ে যায়।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু হয়েছিল রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগণনার কাজ। গণনা শেষে রাতে জানা গেল ভারতের ১৫তম রাষ্ট্রপতির নাম।

ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হবে ২৫ জুলাই। এদিন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু।

দ্রৌপদী মুর্মুর জয়ের জন্য প্রয়োজন ছিল ৫ লাখ ৪০ হাজার ৯৯৬ ভোট। দ্রৌপদী ইতিমধ্যে পেয়ে গেছেন ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭টি ভোট। এখনো ভোট গণনা বাকি রয়েছে। ফলে তার ভোট প্রাপ্তির সংখ্যা আরও বাড়বে।

আদিবাসী আবেগে ভর করেই এবারের রাষ্টপতি নির্বাচনের প্রার্থী দাঁড় করিয়েছিল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির প্রস্তাবিত প্রার্থী যশবন্ত সিনহাকে সর্বসম্মতভাবে সমর্থন করেছে বিরোধী দলগুলো।

দেশের ৭৭১ জন সংসদ সদস্য এবং ৪ হাজার ২৫ জন বিধায়ক ভোটপ্রক্রিয়ায় অংশ নেন। বৃহস্পতিবার সংসদ ভবনে ভোটগণনা শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

President of India : ভারতের নতুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

আপডেট সময় : ০৭:১৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ জুলাই ২০২২