ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

Peelkhana massacre : পিলখানা হত্যাকান্ডে শহীদদের স্মরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২ ৩১৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

তৎকালীন বিডিআর বর্তমান বিজিবি সদর দপ্তর পিলখানায় বিগত ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি সংঘটিত বর্বরোচিত হত্যাকান্ডে শহীদ ব্যক্তিবর্গের স্মরণে শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। দিনের কর্মসূচি শুক্রবার শহীদ ব্যক্তিবর্গের আত্মার শান্তি কামনার অংশ হিসাবে বিজিবি সদর দপ্তরসহ সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের মসজিদসমূহে খতমে কোরআন আয়োজন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধানমন্ত্রীর প্রতিনিধি, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তিন বাহিনীর প্রধানগণ (সম্মিলিতভাবে), স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিজিবি মহাপরিচালক শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। দিবসটি পালন উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সকল স্থাপনায় বিজিবি পতাকা অর্ধনমিত রাখা হয় এবং বিজিবি’র সকল সদস্য কালো ব্যাজ পরিধান করে। বিজিবি কেন্দ্রীয় মসজিদ, ঢাকা সেক্টর মসজিদ এবং বর্ডার গার্ড হাসপাতাল মসজিদসহ বিজিবি’র সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিটের মসজিদসমূহ এবং বিওপি পর্যায়ে শহীদ ব্যক্তিবর্গের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

বিজিবি কেন্দ্রীয় মসজিদে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ আকতার হোসেনসহ স্বরাষ্ট্র অতিথিবৃন্দ, পিলখানায় কর্মরত সকল অফিসার, সৈনিক এবং বেসামরিক কর্মচারীগণ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক সামাজিক দূরত্ব বজায় রেখে অংশগ্রহণ করেন। উল্লেখ্য, এ উপলক্ষ্যে আগামীকাল ২৬ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বিজিবি’র সকল সেক্টর ও ব্যাটালিয়ন পর্যায়ে অধিনায়কের বিশেষ দরবার অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Peelkhana massacre : পিলখানা হত্যাকান্ডে শহীদদের স্মরণ

আপডেট সময় : ০৭:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২২