ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

IFM :  বাংলাদেশ ৪৫০ কোটি ডলার ঋণ দেবে আইএমএফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ৩৫২ বার পড়া হয়েছে

সচিবালয়ে অর্থমন্ত্রীর আ হ মুস্তফা কামালের সঙ্গে সফররত আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক : ছবি সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

আন্তর্জাতিক মুদ্রা তহবিল তথা আইএমএফ থেকে ৪৫০ কোটি (সাড়ে ৪ বিলিয়ন) ডলার ঋণ নিতে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে ঋণের প্রথম কিস্তি এবং সর্বশেষ কিস্তি ২০২৬ সালের ডিসেম্বরে পাওয়া যাবে। ঋণের গড় সুদহার হবে ২ দশমিক ২ শতাংশ। সফরে থাকা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিরা চলতি বছর বাংলাদেশের মূল্যস্ফীতি দাঁড়াবে ৯ শতাংশে দাঁড়াবে বলে সতর্কতা উচ্চারণ করেছেন। পাশাপাশি সামষ্টিক অর্থনীতির দিক থেকেও চ্যালেঞ্জের মুখে রয়েছে দেশটি।

বুধবার অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামালের সঙ্গে বৈঠকের পর এক সাংবাদিক বৈঠকে তথ্য জানায় আইএমএফের প্রতিনিধি দল। এদিন বাংলাদেশকে ৪৫০ কোটি ডলারের ঋণ দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়। গত ২৬ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করে ১০ সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশ যে ভাবে চেয়েছিল, সেই ভাবেই আইএমএফের ঋণ পাওয়া যাচ্ছে। প্রয়োজনীয় যেসব শর্ত তারা দিয়েছে, সেগুলো বাংলাদেশের তরফেই শুরু করা হয়েছিল।

আইএমএফের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সংবাদিকদের এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাংলাদেশ সরকারের অনুরোধে রাহুল আনন্দের নেতৃত্বে আইএমএফের প্রতিনিধিদলটি ২৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসে। সফরকালীন সোমবার পর্যন্ত প্রায় ৩০টি বৈঠক করেছে। বেশির ভাগ বৈঠকই তারা করেন আর্থিক খাতের সঙ্গে সম্পর্কিত মন্ত্রক, বিভাগ ও সংস্থার সঙ্গে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রকের মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন আইএমএফের কোনো শর্ত মানলে যদি দেশের ক্ষতি হয়, তাহলে কোনোভাবেই তা মানা হবে না। আমাদের প্রয়োজনে ঋণ নেব, কঠিন শর্ত মেনে নেব না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ৪৫০ কোটি ডলারের ঋণসহায়তা দেওয়ার বিষয়ে সংস্থাটির সঙ্গে বাংলাদেশ সরকারের সমঝোতা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

IFM :  বাংলাদেশ ৪৫০ কোটি ডলার ঋণ দেবে আইএমএফ

আপডেট সময় : ০৭:৫৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২