ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

Football Madness : ফুটবল উন্মাদনা, বেলজিয়ামে দাঙ্গা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২ ২৮৩ বার পড়া হয়েছে

ব্রাসেলসের সিটি সেন্টারের কাছে রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ ফুটবল ভক্তরা : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিউজ ডেস্ক

যুদ্ধ পরিস্থিতিতেও গোটা ফুটবল জ্বরে কাঁপছে। ফুটবলের বিশ্বকাপে নানা ঘটনার জন্ম দিচ্ছে। বিভিন্ন খেলায় কিছুটা উন্মাদনা থাকে। যেমন চলছে বেলজিয়ামে। রীতিমত তারা জড়িয়ে পড়েছে সহিংসতায়!

বিশ্বকাপে মরক্কোর কাছে ২-০ গোলে বেলজিয়ামের হারের পর দেশটির রাজধানী ব্রাসেলসে দাঙ্গা বেঁধে যায়। ফুটবল ভক্তরা সেখানে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করছে পুলিশ।

ভিন্ন চিত্র মরক্কোয়। বেলজিয়ামের হারে দেশটির ফুটবল ভক্তদের মধ্য সহিংসতা ছড়ালেও মরক্কোর পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সেখানকার রাস্তায় লোকজন স্বতঃস্ফূর্তভাবে জয় উদ্যাপন করছে।

মরক্কোর কাছে হারের পর ক্ষুব্ধ লোকজন ব্রাসেলসে গাড়ি জ্বালিয়ে দেয়। ইট ছুড়ে গাড়ি ভাঙচুর করেন। পুলিশের মুখপাত্র ইলসে ভ্যান ডি কিরি বলেছেন, লাঠি হাতে নিয়ে অনেকেই রাস্তায় নেমে আসেন। এ সময় একজন সাংবাদিক আহত হয়েছেন।

গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ লোকজন : ছবি সংগ্রহ

ব্রাসেলসের মেয়র ফিলিপ ক্লোজ ব্রাসেলসের সিটি সেন্টার থেকে লোকজনকে দূরে থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষ কাজ করছে।

পুলিশ ইতিমধ্যেই কঠোর ব্যবস্থা নিয়েছে। ভক্তদের শহরের কেন্দ্রে না আসতে বলা হয়েছে। পুলিশ সর্বজনীন শৃঙ্খলা রক্ষার চেষ্টা করছে। দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

দাঙ্গা ঠেকাতে পুলিশ কাঁদানে গ্যাসেল শেল ছোড়ে : ছবি  সংগ্রহ

পুলিশ বলছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। দাঙ্গার ঘটনায় কতজনকে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনার পর মেট্রো স্টেশন ও বিভিন্ন সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Football Madness : ফুটবল উন্মাদনা, বেলজিয়ামে দাঙ্গা

আপডেট সময় : ০৮:১৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ নভেম্বর ২০২২